
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে তিস্তার পানির ন্যার্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে নদী তীরে
মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে কর্মসুচীতে বিপুলসংখ্যক মানুষ অংশ গ্রহণ করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বুড়ীরহাট ও উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদীর তীরে অনুষ্ঠিত মশাল মিছিল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবী জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, তিস্তা নদী বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মোস্তাফাজুর রহমান, যুগ্ম সমন্বয়ক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল ও আনিসুর রহমান প্রমুখ।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে রংপুর বিভাগের-কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলার ১২ স্পটে অভিন্ন কর্মসূচি পালন করা হয়।
একই দাবীতে চলতি বছরের ১৬ ও ১৭ফেব্রুয়ারী রংপুর বিভাগের ৫ জেলায় তিস্তার তীরে ১২ স্পটে ২ দিনের কর্মসুচী পালন করা হয়। এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।
ভারত ২০১৪ সালে তিস্তার ভারতীয় অংশে গজলডোবা বাঁধের সকল জলকপাট বন্ধ করেদিলে বাংলাদেশ অংশে তিস্তা নদীর ১১৫ কিলোমিটার জুড়ে পানি শুন্য হয়ে পড়ে। এতে বিপর্যয়ের মুখে পড়ে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ।
Leave a Reply