1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পোরশায় ১৯ টি দোকান ঘরে ডাকাতি; পরিদর্শনে পুলিশ সুপার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই হচ্ছে ডাকাতি। ডাকাতি বন্ধে প্রশাসনের নেই কোনও ভূমিকা। প্রতিনিয়ত চারিদিকে ডাকাতি হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

গতকাল দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে এই ৫ কিলোমিটারের মধ্যে বেজোড়া মোড়ের ৩ নাইট গার্ড ও ২ দোকানদারকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি দোকানের টাকা সহ সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, সাপাহার সার্কেল শ্যামলী রানী।

এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা ডাকাতির ঘটনাটি ঘটেছে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে। সেখানে একটি গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথ রোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত মালামাল নিয়ে নেয় ডাকাতদল। মালামাল দিতে না চাইলে মেরে গুরুতর আহত করে প্রায় ২০ জনকে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ডাকাতরা সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নিকট থেকে সর্বস্ব লুট করে নিচ্ছে। বাজার ও মোড়ের দোকানপাটের তালা ভেঙে দোকানে থাকা মালামাল লুট করে নিচ্ছে। রাতের বেলা ব্যবসায়ীরা বাড়ি ফেরার পথে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে নিচ্ছে। পোরশা উপজেলায় ডাকাত আতঙ্কে রাত কাটছে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের। সন্ধ্যা হলেই কোনও যানবাহন এই পথে চলতে চায় না, ফলে বিপাকে পড়েন যাত্রীরা।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। ডাকাতি হয় সন্ধ্যা থেকে রাতভর। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোনও ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা দেখে হতাশ এলাকাবাসী। মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ঐ সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষ হলে পুলিশ এসে হাজির হয়। এতে সাধারণ মানুষের ভীতি ও ক্ষোভ বেড়েই চলেছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park