1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে শিক্ষকের সনদ জাল; এনটিআরসিএ কর্তৃক প্রমাণিত হওয়ায় ইস্তফা দিয়ে আত্মগোপনে শিক্ষক

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে জাল শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন শিক্ষকতা করার অভিযোগ উঠেছে এক নারী শিক্ষিকার বিরুদ্ধে। এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর প্রতিবেদনে ওই শিক্ষিকার সনদটি জাল প্রমাণিত হয়েছে। এ ঘটনার পর তিনি চাকরি থেকে গোপনে ইস্তফা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষিকা ফাতেমা বেগম উপজেলার কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু’র স্ত্রী। তিনি ২০০৬ সালের বাংলা বিষয়ে ২য় শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল নম্বর ২১০১০১১৭ এর সনদ ব্যবহার করে চাকরি নেন। তবে এনটিআরসিএর সংরক্ষিত ফলাফলের সঙ্গে যাচাই করে দেখা যায়, ওই রোল নম্বরের কোনো রেকর্ড পাওয়া যায়নি। ফলে সনদটি জাল বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, ২০০৮ সালে উপজেলা আওয়ামী লীগ নেতা আবু খালেদ বুলুর প্রভাব খাটিয়ে ফাতেমা বেগম ওই জাল সনদে চাকরি নেন। পরবর্তীতে ২০২০ সালে তিনি উচ্চতর স্কেলও গ্রহণ করেন। প্রায় ৩০ লাখ টাকার বেশি সরকারি অর্থ তিনি বেতন ও ভাতা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

এনটিআরসিএ গত ১৩ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো প্রতিবেদনে জানায়, ফাতেমা বেগমের দাখিল করা প্রত্যয়নপত্রটি “জাল ও ভুয়া”। প্রতিবেদনে বলা হয়, তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর পরপরই ১৮ অক্টোবর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ কুমারের সহায়তায় ফাতেমা বেগম চাকরি থেকে ইস্তফা দেন বলে অভিযোগ রয়েছে। এমনকি তার জন্য একটি ভুয়া মেডিকেল সার্টিফিকেটও প্রস্তুত করা হয় এবং ফাতেমা বেগম আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অলি বলেন, “সে ইস্তফা দিয়েছে কিনা, আমি জানি না।”

অন্যদিকে, অভিযুক্ত ফাতেমা বেগম বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ফোনের সংযোগ কেটে দেন।

এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পার্থ কুমার মন্তব্য এড়িয়ে যান।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, “আমি এখনো অফিসিয়ালি প্রতিবেদন হাতে পাইনি। পেলে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও সরকারি অর্থ ফেরত আদায়ের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park