
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র বিরুদ্ধে তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়ার অভিযোগ এনে আপিল করেছেন সাংবাদিক মো. সবুজ হোসেন।
সবুজ হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি তথ্য অধিকার আইনের বিধি ৩ অনুযায়ী ‘ক’ ফরমে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন। কিন্তু আইন অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে কোনো তথ্য বা উত্তর প্রদান করা হয়নি।

এ ঘটনায় তিনি গত ২৮ অক্টোবর জেলা প্রশাসক ও তথ্য অধিকার আইনের আপিল কর্তৃপক্ষের কাছে ‘গ’ ফরমে লিখিত আপিল দাখিল করেছেন।
আপিল আবেদনে সবুজ হোসেন উল্লেখ করেন, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও আবেদনকৃত তথ্য সরবরাহ করা হয়নি কিংবা কোনো লিখিত উত্তর দেওয়া হয়নি, যা তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ৯ ও বিধি ৭-এর স্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, “আইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করা দায়িত্বে অবহেলা ও স্বচ্ছতা–জবাবদিহিতার পরিপন্থী। জনস্বার্থে আমি এই তথ্য চেয়েছিলাম, কিন্তু তা গোপন রাখা হয়েছে।”
সবুজ হোসেন তাঁর আপিলে ইউএনও’র বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও দ্রুত তথ্য সরবরাহের অনুরোধ জানিয়েছেন।
সচেতন মহলের ধারণা, অনিয়ম-দুর্নীতির কারণেই এসব প্রকল্পের তথ্য দেওয়া হয় না। এসব বিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতনদের হস্তক্ষেপ খুবই জরুরী।
Leave a Reply