1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে ব্যাপক অনিয়ম

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম ও ২য় সংশোধিত) প্রকল্পের উপকরণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের বরাদ্দ অনুসারে প্রদর্শনীর কৃষকদের সকল উপকরণ সরবরাহ না করা, নিম্মমানের সবজির বীজ সরবরাহ করাসহ নানা অভিযোগ পাওয়া গেছে।

পুষ্টি বাগান প্রদর্শনীর কৃষকদের জৈব সার হিসেবে এক বস্তা নিম্নমানের ট্রাইকো কম্পোস্ট সার প্রদান করা হয়েছে যে বস্তাটি শুধু ছাই এবং মাটি দিয়ে ভরা ছিলো। এছাড়া প্রদর্শনীসহ অন্যান্য সকল প্রদর্শনীর উপকরণ বিতরণ না করেই কৃষকদের কাছ থেকে ফাঁকা রেজিস্টারে স্বাক্ষর নেয়া হয়েছে বলে কৃষক সূত্রে জানা গেছে।

গোপন সূত্রে জানা গেছে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য কৃষি অফিসে আসা প্রতিটি প্রকল্প ও কৃষি প্রণোদনার উপকরণগুলো প্রকৃত কৃষকরা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে। কৃষক ও স্থানীয়দের অভিযোগ বর্তমানে উপজেলা কৃষি অফিস স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। চলতি বছর উপজেলায় দুই ধাপে একশতটি পারিবারিক পুষ্টি বাগানের প্রদর্শনী প্রদান করা হয়েছে। যে সকল প্রদর্শনীর বরাদ্দকৃত বিভিন্ন উপকরণ বিতরণেও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গত বছরের নভেম্বর মাসের ৩ তারিখে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের পরিচালক ড. মো: আকরাম হোসেন চৌধুরী স্বাক্ষরিত পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপনের ভাংতি বিবরণী থেকে জানা যায়, প্রদর্শনী প্রাপ্ত প্রতিজন কৃষক ১ হাজার টাকা মূল্যের বীজ/চারা (সবজি, স্বল্পকালিন ফল, ভেষজ, মসলা ও লতানো সবজি-১ম মৌসুম) থোক বরাদ্দ পাবেন। এছাড়া ৫শত টাকা মূল্যের জৈব/অবৈজ সার, ২শত টাকা মূল্যের ভার্মিকম্পোস্ট সার, ৭শত টাকা মূল্যের বেড়া/নেট, ৩শত টাকা মূল্যের সবজি বীজ সংরক্ষণের পাত্র, ৫শত টাকা মূল্যের সাইন বোর্ড, বিবিধ (উপকরণ, পরিবহণ, রেজিস্টার ইত্যাদি) যার মূল্য ২শত টাকা ও ১ হাজার টাকা মূল্যের পরবর্তী ২ মৌসুমের বীজ/চারা পাওয়ার কথা। অপরদিকে প্রকল্প সদর দপ্তর হতে সরবরাহ করা প্রত্যেক প্রদর্শনীর জন্য ১টি করে পানির ঝাঁঝরিও এখন পর্যন্ত সরবরাহ করার কথা। অথচ বছর শেষ হলেও প্রদর্শনী পাওয়া কৃষকরা হাতে গোনা কয়েকটি নিম্মমানের উপকরণ ছাড়া বরাদ্দের সকল উপকরণ এখনো পর্যন্ত পাননি বলে সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে।

পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পাওয়া উপজেলার ভেটী গ্রামের দিলদার হোসেনের ছেলে আদর্শ কৃষক মো: আসলাম হোসেন মুঠোফোনে জানান তিনি চলতি বছরের জানুয়ারী মাসে একটি পুষ্টি বাগান প্রদর্শনী পেয়েছেন। তিনি প্রকল্পের বরাদ্দ হিসেবে একটি সাইন বোর্ড, ক্ষুদ্র চারটি ফলের গাছ, বেড়া হিসেবে নেট, কিছু সবজির বীজ, এক বস্তা জৈব সার পেয়েছেন। এছাড়া তিনি আর কিছুই পাননি। অফিস থেকে যে সকল সবজির বীজ দুইবার তিনি পেয়েছেন সেগুলো বপনের পর গাছ না ওঠায় তিনি পুনরায় বাজার থেকে সবজির বীজ কিনে এনে বাগানে বপন করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে জানান প্রতিটি প্রদর্শনীর কৃষকদের মাঝে সকল উপকরণ সঠিক ভাবে বিতরণ করা হয়েছে। কৃষি অফিস থেকে বিভিন্ন বরাদ্দ ও প্রণোদনার উপকরণ সঠিক ভাবে সঠিক কৃষকদের মাঝেই বিতরণ করা হচ্ছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park