
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে রুকনদের (সদস্য) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬–২০২৮ কার্যকালের জন্য সর্বাধিক ভোট পেয়ে আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
Leave a Reply