1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরকীয়ার অভিযোগে মারধর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ: মুখ খুললেন ভুক্তভোগী পরিবার

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়ায় পরকীয়ার অভিযোগ তুলে এক মসজিদের ইমাম ও এক গৃহবধূকে প্রকাশ্যে মারধর এবং নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, পরকীয়ার অভিযোগটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। পাওনা টাকা নিয়ে পূর্বের বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ আমেনা বেগম জানান, লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুপপাতা-ঝিরি এলাকার আনছারা বেগম, এহসান, আরমান, আজিব ও জুমাল নামের কয়েকজনের কাছে তার স্বামী জিয়াবুল হকের পাওনা টাকা ছিল। সেই টাকা উদ্ধারের দাবিতে কিছুদিন আগে তিনি আদালতে মামলা করেন। মামলার কাজে তাকে সহযোগিতা করছিলেন খালাতো ভাই জসিম উদ্দিন মেহেরী। যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

আমেনা বেগম বলেন, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় মামলার সমাধান করার কথা বলে বৈঠকে ডাকা হয়। সেখানে আমি ও আমার খালাতো ভাই জসিম উদ্দিন উপস্থিত ছিলাম। কিন্তু ওই সময় মামলার আসামিরা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে নির্যাতনের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে আমাদের সামাজিকভাবে অপমানিত করা হয়েছে। জসিম উদ্দিন আমার খালাতো ভাই। তার সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক নেই।

তার স্বামী জিয়াবুল হক বলেন, “আমি দীর্ঘদিন ধরে আনছারা বেগম ও তার পরিবারের কাছে কিছু টাকা পাই। সেই টাকা ফেরত চাইতেই তারা ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে পরিকল্পিতভাবে আমার স্ত্রী ও খালাতো ভাইয়ের ওপর হামলা চালায়। আমাকেও আটক করে নির্যাতন করে। এরপর ওই ঘটনার ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারকে অপমানিত করা হয়। এটি পাওনা টাকা নিয়ে বিরোধ ঢাকতে সাজানো নাটক ছাড়া কিছু নয়।

স্থানীয় মসজিদের ইমাম জসিম উদ্দিন মেহেরী বলেন, আমি একজন ধর্মপ্রাণ মানুষ। সেদিন পারিবারিক একটি বিষয় মীমাংসার জন্য বৈঠকে গিয়েছিলাম। কিন্তু পূর্বের বিরোধের জেরে তারা আমাদের ওপর অমানবিক নির্যাতন চালায়। আমেনার স্বামীকেও তারা অপহরণ করে। পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

জসিম উদ্দিনের স্ত্রী হুরে জান্নাত বলেন, আমার স্বামী নিয়মিত নামাজ পড়ান ও কোরআন শেখান। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা মানে ইসলামকে অপমান করা। যে নারীকে পরকীয়ার অভিযোগে জড়ানো হয়েছে, সে আমাদের আত্মীয়। ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। যাতে আমার স্বামীকে হেয় করা যায়।

এদিকে, এঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জসিম উদ্দিন মেহেরী।

অন্যদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এই ধরনের ঘটনাকে সামাজিকভাবে বিচার নয়, বরং আইন দিয়ে মোকাবিলা করা উচিত। কারও ব্যক্তিগত বিষয়ে অভিযোগ থাকলে তা প্রমাণের দায়িত্ব আদালতের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রকাশ্যে মানুষকে নির্যাতন করা বর্বরতার শামিল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park