
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রবিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণায় জানানো হয়,
তবে নওগাঁ-৫ (সদর) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে। সারা দেশে ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, নওগাঁসহ দেশের বাকি আসনগুলোতেও খুব শিগগিরই প্রার্থীদের নাম চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা বিএনপি সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীরা শিগগিরই মাঠে নেমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।
Leave a Reply