এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নওগঁার আত্রাই উপজেলার বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসার শ্রেণী কক্ষে সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা মোনাজাতে অংশ নেয়। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গাজায় ইসরাইলী হামলায় নারী-শিশুসহ গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। প্রতিদিনই জেলার কোনও না কোনও স্থানে বিভিন্ন ব্যানারে ইসরাইল বিরোধী এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জেলার রাণীনগরে ওলামা মাশায়েখ ও মুসলিম তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, ইসরাইল
বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণ উত্তর বুরুজবাগান এলাকার ফাতিমাতুজ্জোহরা কওমি মহিলা মাদ্রাসায় অভিযান চালিয়ে ছাত্রীদের কক্ষে মিলল সিসি ক্যামেরা। এসময় শিক্ষকের কক্ষ থেকে মনিটরসহ সিসি ক্যামেরার মূল মেশিনটি জব্দ করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (১০ এপ্রিল) দুপুরে যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বিয়ষটি নিশ্চিত করেন। এর আগে অভিভাবকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল) বিকালে ওই মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদ্রাসা থেকে ১৬টি সিসি ক্যামেরা অকেজো
বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধার করতে গিয়ে থানার ওসি নিজেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ওসিসহ অবরুদ্ধ লোকজনকে উদ্ধার করে। গত শুক্রবার রাতে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ওয়াজেদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওসি সাহেব
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছিতে দু’টি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২৮ মার্চ (শুক্রবার) দিবাগত গভীর রাতের কোনও এক সময় উপজেলার সদর ইউনিয়নের গেট সংলগ্ন ডাকবাংলোর মোড়ে এ চুরির ঘটনা ঘটে। দুর্ধর্ষ এ চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ দোকানদার সদর ইউনিয়ন পরিষদের চৌকিদার দেলায়ার হোসেন জানান, রাত ২.৩৫ মিনিটে সেহেরী খাওয়ার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে আওয়ামীলীগ কর্মী শহিদুুল্লাহ আল মেহেদী আপন (৩৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ আল মেহেদী আপন আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রংপুরে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বি (২৮) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। এসময় আরও ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার সময় রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। এসময়
মোঃ ওয়াজ কুরনী, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর হিলিতে তেল বহনকারী লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে লরীর চাপায় হেল্পার রাসেল মিয়া (৩৬) ও তেলের পাম্পের ম্যানেজার সাব্বির হোসেন সৈকত (৪০) নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে হিলি-দিনাজপুর রোডের উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বিজিবি কাটার অদূরে (লোহাচড়া) এলাকায় তেলের লরী নিয়ন্ত্রণ
কক্সবাজার প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া মন্তলিয়া এলাকায় নারীসহ চারজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া মন্তলিয়া গ্রামে এঘটনা ঘটে। বর্তমানে আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হলেন- মন্তলিয়া এলাকার মৃত হাজী ছৈয়দ আহমেদের ছেলে বদিউজ্জামাল
এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকায়