নিজস্ব প্রতিবেদক, শেরপুর ও বগুড়ার সাম্প্রতিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, এসব এলাকায় অনুষ্ঠিত ভোটগ্রহণ আওয়ামী লীগ সরকারের সময়কার নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর
নিজস্ব প্রতিবেদক, “এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না” এই গান বাঙালির মুক্তিযুদ্ধের স্মৃতিকে জাগিয়ে তোলে গভীর আবেগে। তবে স্বাধীনতার ৫৩ বছর পর এসে সেই আবেগে নতুন করে আঘাতের অভিযোগ বিস্তর। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, হত্যা, লাঞ্ছনা ও দখলচেষ্টার একাধিক ঘটনা ঘটেছে, যা নিয়ে
নিজস্ব প্রতিবেদক, পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘হত্যা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত দেওয়া হয়। অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ
নিজস্ব প্রতিবেদক, দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য
নিজস্ব প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর সাম্প্রতিক বক্তব্য এবং অতীত অবস্থানের তুলনা টেনে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের বাংলাদেশি রাজনীতিতে তিনি এক ধরনের ব্যতিক্রমী উদাহরণ। গত তিন বছরে তিনটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতার
নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত কয়েকজন প্রয়াত নেতার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্যে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীসহ আরও কয়েকজনের নাম রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে
নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে তাঁকে স্পিকার নির্বাচিত করা হয়। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন অস্থায়ী সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবের পক্ষে সমর্থন জানান বিএনপির সংসদ সদস্য রকিবুল
নিজস্ব প্রতিবেদক, মো. সাহাবুদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং নতুন বাস্তবতায় দেশ এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ভাষণে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ের
নিজস্ব প্রতিবেদক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আটজন কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র যাওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় সংসদ সদস্যদের জন্য দুই দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির