সমরেশ রায় , কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতঃ কলকাতা, ২৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজনীতির বর্ষীয়ান নেতা মুকুল রায় ৭১ বছর বয়সে প্রয়াণ হলেন। দীর্ঘদিন রোগভোগের পর সোমবার দুপুর ১:৩০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেলেন স্ত্রী ও পুত্রকে। মুকুল রায়ের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কলেজ জীবনে, এবং
নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন মোহসিন রশীদ। তিনি বলেন, ইউনূসের কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না পরিচালিত ইউটিউব চ্যানেল মানচিত্র এ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপ পদে কে আসছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। তবে এসব পদে নির্বাচনের বিষয়টি সংসদের প্রথম অধিবেশনেই চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারপক্ষ। আগামী ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই অধিবেশন ডাকা হয়েছে বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়ে থাকে। এ
নিজস্ব প্রতিবেদক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলটির সংশ্লিষ্ট একাধিক নেতা এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তারা জানান, আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান শক্ত করতে এবং নগর
লালমনিরহাটপ্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলা সফরে গিয়ে দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষের শুভেচ্ছায় সিক্ত হন। তিন দিনের এই সফরের মধ্যেই আওয়ামী লীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার
মোহাম্মদ মোবারক, রামু (কক্সবাজার) প্রতিনিধি মায়ের লাশের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন দুই ভাই। দুজনেই রাজনৈতিক মামলায় কারাবন্দি। শেষবারের মতো মাকে দেখতে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে এলাকায় ফিরলেও তাঁদের হাত থেকে খোলা হয়নি হাতকড়া। এই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ করেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের প্রথম প্রহরে
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর জেলা কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, ভোরের দিকে কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, পরিবহন খাত থেকে সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহকে চাঁদা বলা যাবে না; তবে কাউকে জোর করে টাকা দিতে বাধ্য করা হলে সেটিই চাঁদাবাজি হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন