সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ এলাকায় অবস্থিত শতবর্ষী কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮নং মাগুরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম।
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ ডেভিল হান্ট অভিজানে ডোমার উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেন। গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক
সাতক্ষীরা প্রতিনিধিঃ গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই ভোল পাল্টে এখন আ’লীগ কর্মিরা এখন জামায়াত বিএনপিতে নাম লেখাতে শুরু করেছে অনেকেই। তেমনই রাতারাতি আওয়ামী লীগ নেতা থেকে জামায়াত নেতা বনে গেছে নগরঘাটার রাকিব অটো রাইস মিলের মালিক ইবাদুল সানা। অভিযোগ রয়েছে , নগরঘাটার ইউপি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছ সুন্দর, দূর্নীতিমুক্ত সমতার বাংলাদেশ। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের নায্যমূল্য পাচ্ছে না। দেশে জবাবদিহিতা মূলক সরকার নেই। আমরা এই সরকারের কাছে আহবান করেছি,দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতা মূলক সরকার গঠন করতে।
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সাপাহার সদরের জিরো পয়েন্ট সংলগ্ন আদি ইসলামিয়া চাপাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা হয়েছে। উল্লেখ্য আগামী ২২ নভেম্বর ২০২৫
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় চাঁপাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমার (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তপন কুমার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামের শী নিপেন্দ্রনাথ সরকারের ছেলে। মামলা সূত্রে জানা য়ায়, আদমদীঘি উপজেলার
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জে নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার দলীয় প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নাগরিক ঐক্যের উপদেষ্টা মশিউর রহমান পিয়েল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ঐক্য
রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি: বিএনপি সরকারের উদারতার কারণে জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তবুও জামায়াত বারবার জাতীর সাথে মুনাফেকি করেছেন। ভারত এখন জামায়াতের কাছে প্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাগমারা উপজেলা
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব এ আসনে খবিরুল ইসলামের নাম ঘোষণা করেন। তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সালে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের
আরিফা হক, বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন বিদেশে থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়। দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তিনি দেশের রাজনীতির সাথে