মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ীতে অবস্থিত ৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫ (২) ধারা ভঙ্গ করে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিরেখে ইট প্রস্তুত করার
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুকূলে এলসিএস মহিলা ও পুরুষকর্মী এবং সুপারভাইজারদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। সদর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান অনুন্নয়ন বাজেটের “মেরামত ও সংরক্ষণ” এর অধীন “গ্রামীণ সড়ক” এর আওতায় ক্ষুদ্র মেরামত ও নিয়মিত
মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পাল। এসময়
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের জেলা ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায়
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি মৌসুমে ইরি-বোরো ধান চাষের জন্য লাঙ্গল ও অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ইরি-বোরো ধান উৎপাদনের লক্ষ্যে কৃষকরা দলবেঁধে বীজতলা তৈরি ও পরিচর্যা করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, এ বছরে জমিতে পানি
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ঐতিহ্যবাহী নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অর্থ-আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ নানা বিষয় তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্র-শিক্ষক-জনতা ঐক্য পরিষদ। এছাড়াও সম্প্রতি ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর
মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম মজিবর রহমান (৮৫)। তিনি দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শিহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশাদ আলী কে সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় আমন্ত ফুটবল মাঠে শিহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এরশাদ মাষ্টারের, সভাপতিত্বে প্রধান অতিথির
বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মানার অভিযোগ উঠেছে। কলেজের জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী পাঁচ শিক্ষককে ডিঙিয়ে ইউএনও’র যোগসাজশে এ দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থি এবং কমিটির স্বেচ্ছাচারীতা। জানা যায়, গত ২৭/০৮/২৪ ইং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উক্ত
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল ও আটা বিক্রির ( ওএমএস) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে পৌর এলাকার সাথী সিনেমা হল সংলগ্ন স্থানে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, রপসী বিডি ফ্লাওয়ার