1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অবশেষে যানজট মুক্ত হচ্ছে তিলোত্তমা শহর নওগাঁ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

উত্তরের জেলা নওগাঁ। এক সময় শহরের মধ্যে দিয়ে যাওয়া প্রধান সড়কসহ অন্যান্য অভন্তরীন রাস্তাগুলো ছিলো সরু। তখন অভ্যন্তরীন যানবাহনের সংখ্যাও ছিলো অনেক কম ফলে সেই সময়ে যানজটের আধিক্য ছিলো অনেক কম। কিন্তু বর্তমানে প্রধান সড়কসহ অন্যান্য অভ্যন্তরীণ রাস্তাগুলো প্রশস্ত হলেও অপরিকল্পিত ভাবে বৃদ্ধি পেয়েছে অভ্যন্তরীণ বাহন বিশেষ করে ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের মতো বাহনের সংখ্যা।

 

যার কারণে শুক্রবার ব্যতিত প্রায় প্রতিদিনই শহরে চলাচলকারীদের তীব্র যানজটের শিকার হতে হয়। বিশেষ করে শহরের প্রবেশদ্বার ঢাকা বাসস্ট্যান্ড থেকে লিটন ব্রিজ পার হয়ে বাটার মোড়, মুক্তির মোড়সহ অন্যান্য প্রধান প্রধান স্থানগুলোতে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। নগরবিদরা যানজটের প্রধান কারণ হিসেবে অপরিল্পিত ভাবে চলাচলকারী অবৈধ ব্যাটারী চালিত রিক্সা ও টমটমগুলোর আধিক্যকে দায়ী করছেন। বছরের পর বছর পার হলেও প্রশাসন বিভিন্ন সময়ে শহরকে যানজট মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করলেও অজানা কারণে তা বাস্তবায়ন করার দৃশ্যমান কর্মকান্ড শহরবাসীর চোখে পড়েনি।

 

অবশেষে নওগাঁ শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিক্সা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। গত বৃহস্পতিবার (২১নভেম্বর) থেকে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। শহরে প্রবেশের প্রধান আটটি মোড়ে অবৈধ যানবাহনে চলছে পুলিশি তল্লাসী।

 

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন জানান শহরের সরিষা হাটির মোড় হয়ে বাটার মোড় থেকে লিটন ব্রিজ এলাকায় যেতে যানজটের কারণে আধা ঘন্টা সময় লেগে যায়। অথচ এই সামান্য অংশটুকু যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগার কথা। বহু বছর পার হলেও যানজট ও শহরের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন উদ্যোগ নি: সন্দেহে হাফ ছেড়ে বেঁচে থাকার মতো। যানজটে নষ্ট হওয়া কর্মঘন্টা যত বেঁচে যাবে দেশের উন্নয়নমূলক কর্মকান্ড আরো বেগবান হবে। তাই এমন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন জানান, শহরের প্রবেশদ্বার তাজের মোড়, কালীতলা, পাটালীর মোড়, ইদুর বটতলী, বিজিবি ব্রিজ, শিবপুর ব্রিজ, বরুনকান্দি ও আব্দুল জলিল শিশু পার্ক মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২জন পুলিশ সদস্য, ২জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন। প্রতিটি মোড়ে অনিবন্ধিত যানবাহনগুলো চেক করা হচ্ছে। বৈধ কাগজপত্রাদি না থাকলে সেই সব যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ব্যাটারী চালিত রিক্সা ও টমটমগুলোকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতে করে শহরের অভ্যন্তরীণ যানজট অনেকাংশই কমেছে।

 

নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি. এম. এ মমিন জানান, শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪হাজার। কিন্তু প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিক্সা ও ব্যাটারিচালিত বিভিন্ন যানবাহন শহরে প্রবেশ করে। এতে তীব্র যানজটের সৃষ্টির মাধ্যমে জনজীবনে চরম ভোগান্তীর তৈরি হয়। এই দুর্ভোগ কমাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রণসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। এতে করে শহরবাসীসহ অন্যান্য স্থান থেকে আসা পথচারীরা শহরের ভিতরে তেমন একটা যানজটের শিকার হবেন না।

 

পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁর দীর্ঘদিনের প্রধান সমস্যা হচ্ছে যানজট। যানজট বর্তমানে শহরবাসীসহ চলাচলকারীদের গলার কাটায় পরিণত হয়েছে। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে এবং পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতাদের সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই শহরবাসীসহ চলাচলকারীরা সুফল পেতেও শুরু করেছে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযানের ধারাবাহিকতা সফলভাবে বাস্তবায়ন হলে শহরের শৃঙ্খলা ফেরার সঙ্গে যানজট মুক্ত হবে তিলোত্তমা শহর নওগাঁ। এমন কর্মকান্ড সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালানা করতে হলে প্রশাসনের পাশাপাশি শহরবাসীসহ সকল শ্রেণিপেশার মানুষদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সর্বপ্রথমে সবাইকে নিয়ম ও আইনকে শ্রদ্ধার সঙ্গে মানতে হবে। বর্তমানে সড়কের নিয়ম আর আইন ভাঙ্গাকেই আমরা ক্রেটিড মনে করি। এমন রেওয়াজ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তবেই আমরা নওগাঁকে একটি যানজট ও দুষনমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। নওগাঁকে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও ছিমছাম জেলা হিসেবে বিনির্মাণ করতে প্রশাসনের এমন কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park