1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অবশেষে সিডিএ ছাড়লেন নির্বাহী প্রকৌশলী শামস

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

দীর্ঘ সাড়ে ছয় বছর পর বদলি হলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করে গত ২০ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৪ আদেশ জারি করেছে। সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত আদেশে ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

সিডিএও পরদিন পৃথক অফিস আদেশে শামসকে ২৩ নভেম্বর অপরাহ্ণ থেকে অবমুক্ত ঘোষণা করে।

একাই ধরে রাখেন আটটি পদঃ সূত্র জানায়, কাজী হাসান বিন শামস নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত থাকলেও দীর্ঘ সময় ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১-২), প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত), বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ মোট আটটি দায়িত্ব তিনি একাই ধরে রেখেছিলেন। তার নেতৃত্বে আউটার রিং রোডের মতো মেগা প্রকল্পও বাস্তবায়িত হয়েছে।

অভিযোগ রয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি মন্ত্রণালয় ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব অতিরিক্ত পদে বহাল ছিলেন। বিভিন্ন নকশা অনুমোদন, ছাড়পত্র, আর্থিক নথি প্রক্রিয়াকরণ ও প্রকল্প অনুমোদনে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

প্রধান প্রকৌশলী হওয়ার প্রয়াসে জালিয়াতি? ১০ নভেম্বর উচ্চ আদালতে প্রধান প্রকৌশলী পদে নিয়মিত পদোন্নতির দাবিতে রিট করেন কাজী হাসান বিন শামস। তবে সিডিএর দাবি-রিটের সঙ্গে জমা দেওয়া দুই আবেদনপত্রে অসত্য তথ্য দেওয়া হয়েছে।

২০১৯ এবং ২০২৪ সালের দুই আবেদনে তিনি ২১ বছর ধরে সিডিএতে কর্মরত থাকার কথা উল্লেখ করেছেন, ছয় বছরের ব্যবধানেও একই কর্মজীবন দেখানো হয়েছে, যা সিডিএর ভাষায় ‘স্পষ্ট অসত্য তথ্য’। সিডিএ আরও জানায়, আবেদনপত্রে দেখানো গ্রহণকারীর স্বাক্ষর অফিসের রেকর্ডের সঙ্গে মেলে না।

প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই, মামলাও গোপনঃ সিডিএ চেয়ারম্যানের পাঠানো চিঠিতে বলা হয়, প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কিন্তু শামসের মূল পদ নির্বাহী প্রকৌশলী হওয়ায় এই শর্ত পূরণ হয়নি। এ ছাড়া তার নামে দুর্নীতির অভিযোগে দুদকের পাঁচটি মামলা চলমান রয়েছে, যা রিটে গোপন করা হয়েছে বলে অভিযোগ সিডিএর।

ট্রুথ কমিশনে দোষ স্বীকারঃ ২০০৮ সালে সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) অক্সিজেন-কাপ্তাই রোড প্রকল্পে অনিয়মের অভিযোগে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং তিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেন। কমিশন তাকে মার্জনা দিলেও দুদকের মামলার দায় থেকে অব্যাহতি মেলেনি। সরকারি নিয়ম অনুযায়ী চার্জশিটভুক্ত সরকারি কর্মকর্তাদের বরখাস্ত বা শাস্তির বিধান থাকলেও কাজী হাসান বিন শামস এ প্রক্রিয়ার আওতায় আসেননি।

১৬ বছরে ৪৪টি রিটঃ সিডিএর একটি সূত্র জানায়, গত ১৬ বছরে নিজের পদ রক্ষায় তিনি মোট ৪৪টি রিট পিটিশন করেছেন। অভিযোগ রয়েছে—এসব রিটেও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে।সি

ডিএ চেয়ারম্যান যা বললেনঃ সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “মামলাধীন বিষয়ে সিডিএ ব্যবস্থা নিতে পারে না। মন্ত্রণালয়ের আইন বিভাগ বিষয়টি দেখছে। মামলার রায় হলে সিডিএ পদক্ষেপ নেবে।”

কাজী হাসান বিন শামসের ফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park