1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অর্ধেক অপারেশন করেই চম্পট ডা. সায়েমের; ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকদের সাথে গোপন বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি

‎লালমনিরহাটে চিকিৎসক নামধারী এক কসাইয়ের অবহেলায় পঙ্গু হতে বসেছেন এক দরিদ্র রিকশাচালক। জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকার ‘আয়েশা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ নেশাগ্রস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে ঢুকে এক রোগীর হাত অর্ধেক অপারেশন করে চিকিৎসক সটকে পড়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই পৈশাচিক ঘটনা ধামাচাপা দিতে সংবাদকর্মীদের ‘ম্যানেজ’ করতে পর্দার আড়ালে বড় অংকের টাকার মিশন নিয়ে নেমেছে একটি চক্র।

‎​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডা. সায়েম যখন অপারেশন থিয়েটারে প্রবেশ করেন, তখন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। সম্ভবত নেশার ঘোরে তিনি সার্জনের ভূমিকায় অবতীর্ণ হন। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে নিশ্চিত হওয়ার পরেও রিকশাচালকের হাতের কবজি অর্ধেক কাটার পর তিনি বুঝতে পারেন এটি তার সাধ্যের বাইরে। এরপর অবস্থা বেগতিক দেখে রোগীকে ঢাকায় রেফার করার পরামর্শ দিয়ে তিনি দ্রুত ক্লিনিক থেকে সটকে পড়েন।

‎একটি বিশ্বস্থ সুত্র এবং লোক মুখে জানা যায় ডা. সায়েম একজন মাদকসেবি। প্রতিদিন তিনি মাদক সেবন করেন। একদিন মাদক সেবন না করলে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। সেদিনের ঘটনায় খুব সম্ভবত তিনি মাদক সেবন করেই অপারেশন থিয়েটারে গিয়েছিলেন এবং নেশার কারনেই তিনি অর্ধেক অপারেশন করে ক্লিনিক থেকে সটকে পড়েন।

‎অনুসন্ধানে জানা গেছে, ডা. সায়েমের এটিই প্রথম অপকর্ম নয়। এর আগেও তার বিরুদ্ধে ভুল চিকিৎসা, রোগীর সাথে দুর্ব্যবহার এবং মাঝপথে অপারেশন ফেলে পালিয়ে যাওয়ার একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু প্রতিবারই টাকার জোরে এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তিনি পার পেয়ে যান। অভিযোগ রয়েছে, প্রতিটি ঘটনার পর তিনি মোটা অংকের টাকার বিনিময়ে অভিযোগকারী ও স্থানীয় কতিপয় মহলে মুখ বন্ধ করে দেন। ফলে বারবার ছাড় পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন।

‎নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে শহরের মিশনমোড় এলাকার একটি চা দোকানে কতিপয় সংবাদকর্মীর সঙ্গে গোপন বৈঠকে বসে ওই চক্রটি। সেখানে এই অপকর্মের সংবাদ প্রচার না করার বিনিময়ে সাংবাদিকদের মোটা অংকের অর্থের প্রলোভন দেখানো হয়। সংবাদ বন্ধ করতে টাকার অঙ্কের দর-রসা কষিও চলে দীর্ঘক্ষণ, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎ভুক্তভোগী রোগীর স্বজনরা জানান, গত ২ মে টিউমার অপারেশনের জন্য আয়েশা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ডা. সায়েম কথা দিয়েছিলেন তিনি এটি সফলভাবে করবেন। কিন্তু অপারেশন থিয়েটারে হাত অর্ধেক কাটার পর তিনি অদক্ষতার পরিচয় দিয়ে পালিয়ে যান। বর্তমানে দরিদ্র ওই রিকশাচালক যন্ত্রণায় ছটফট করছেন এবং তার হাতটি পঙ্গু হওয়ার পথে।

‎এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম বলেন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ হয়ে সার্জারি করা বড় অপরাধ। মাদক সেবন এবং সংবাদ ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টিও আমরা শুনেছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎বর্তমানে আয়েশা ক্লিনিকের মালিক ও ডা. সায়েম পলাতক রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park