1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপি’র নেতা-কর্মীর অবস্থান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার মধ্য রাতে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতা-কর্মীরা।

জুলাই গণ-অভ্যত্থানের ছাত্র নেতৃত্বের এই দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য নেতারা মিছিল নিয়ে বৃহস্পতিবার রাত একটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন।

এর আগে রাত দশটার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে দলটির কয়েকশো নেতা-কর্মী।

এই অবস্থান থেকে এনসিপির নেতাদের বক্তব্য ও স্লোগানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানানো হয়।

অনেকটা আকস্মিকভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করার এ কর্মসূচি নিয়েছে এনসিপি। তবে দলটির একাধিক নেতা বলেছেন, ক্ষমতাচ্যূত আওয়ামী লীগের শাসনামলের দুই মেয়াদে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার রাতে থাইল্যান্ড গেছেন।

তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাদের অনেকে এবং দলটির ঘনিষ্ঠ কেউ কেউ সামাজিক মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে নানারকম পোস্ট দেন।

একপর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেজবুক পেজে  যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করে পোস্ট দেন।

সেই পোস্ট দিয়ে রাত দশটার দিকে কয়েকশ নেতা-কর্মীকে নিয়ে যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ।

পরে রাত একটার দিকে এনসিপি প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির অন্য নেতারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

সেখান থেকে ঘোষণা করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও এর নেতাদের বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রাতে এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যমুনামুখী ও এর চারপাশের রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ বাধা দেয়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park