1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

আক্কেলপুরে ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ারের কোটি টাকা আত্মসাৎ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা: 

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখা থেকে গ্রাহকদের দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। সেখান কর্মরত ক্যাশিয়ার মাসুদ রানার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। তিনি ছয় মাস ধরে বিভিন্ন হিসাব থেকে কৌশলে এসব টাকা সরিয়ে নিয়ে গ্রামের বাড়িতে জমি, পুকুর ও মুরগির খামার করেছেন।

 

ঘটনাটি জানাজানির পর ভুক্তভোগী গ্রাহকেরা গত রোববার সন্ধ্যায় শাখায় এসে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। এ সময় ক্যাশিয়ার মাসুদ প্রাথমিকভাবে ৭০ থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। তবে গ্রাহকদের দাবি, মাসুদ দেড় কোটি টাকার বেশি তুলে নিয়েছেন। পুরো হিসাব করলে তা আরও বাড়তে পারে।

 

এ ঘটনায় মধ্যরাতে এক গ্রাহক বাদী হয়ে মামলা করেন। এতে প্রধান আসামি ক্যাশিয়ার মাসুদের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে এজেন্ট শাখার মালিক মো. জাহিদুল ইসলাম ও ব্যবস্থাপক রিওয়ানা ফারজানাকে।

 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহিদুল ২০১৮ সালে উপজেলা পরিষদের সামনে মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। এখানে প্রায় দুই হাজার হিসাব রয়েছে। শাখাটিতে ব্যবস্থাপক, ক্যাশিয়ারসহ তিনজন কর্মকর্তা আছেন। অভিযুক্ত মাসুদ শুরু থেকে এখানে ক্যাশিয়ার পদে কর্মরত।

 

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, তাদের হিসাবে যে পরিমাণ টাকা জমা থাকার কথা, সেটি নেই। ব্যাংকের অন্য শাখায় গিয়ে তারা ঘটনাটি জানতে পারেন। এরপর তারা এজেন্ট শাখায় এসে ব্যবস্থাপক ও ক্যাশিয়ারের সঙ্গে কথা বলেন। ক্যাশিয়ার মাসুদ তাদের হিসাব থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন।

 

স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) ফিরোজ আহমদ জানান, তাদের মাদ্রাসার হিসাবে ৩৯ লাখ টাকা ছিল। গত বৃহস্পতিবার তারা ১৩ লাখ টাকা উত্তোলন করেন। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ব্যাংক লেনদেনের কোনো মেসেজ আসত না। এজেন্ট শাখা থেকে ভুয়া হিসাব বিবরণী দেওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় তারা রোববার ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখা থেকে হিসাব বিবরণী নেন। সেখানে দেখা যায় মাত্র ১৭ হাজার ২৯৯ টাকা রয়েছে। পরে এজেন্টে ব্যাংকে এসে জিজ্ঞাসাবাদ করলে ক্যাশিয়ার এই হিসাবসহ অন্যান্য হিসাব থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন।

 

মাদ্রাসার সেক্রেটারি মো. আব্দুল মোমিন বলেন, ‘আমার নিজের অ্যাকাউন্ট থেকেও ক্যাশিয়ার মাসুদ রানা ৪ লাখ ৭০ হাজার টাকা তুলে নিয়েছেন।’

 

হাইটেক পৌর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘এই ব্যাংকে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ছিল। আজ (সোমবার) টাকা তুলতে এসে জানতে পারি আমার অ্যাকাউন্ট থেকেও টাকা সরিয়ে আত্মসাৎ করেছেন মাসুদ রানা। তিনি আমার কাছে সেটি স্বীকার করেছেন।’

 

জানতে চাইলে অভিযুক্ত এজেন্ট শাখায় কেউ টাকা তুলতে এলে তিনি ওই গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে চাহিদার তুলনায় বেশি টাকা তুলতেন। এরপর গ্রাহকের চাহিদার টাকা দিয়ে অতিরিক্ত টাকা নিজের কাছে রেখে দিতেন। টাকা লেনদেনের মেসেজ গ্রাহকের কাছে যেত না। তিনি আত্মসাৎ করা টাকা দিয়ে গ্রামের বাড়ি পাঁচবিবির রহমতপুরে জমি, পুকুর ও মুরগির খামার করেছেন।

 

এ বিষয়ে এজেন্ট শাখার মালিক জাহিদুল বলেন, ‘ব্যাংকের ক্যাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক টাকা আত্মসাৎ করেছে—এমন খবর পেয়ে এসে দেখি গ্রাহকেরা ভিড় করছে। এমনকি সে আমার (শাখার মূল হিসাব) অ্যাকাউন্ট থেকেও টাকা আত্মসাৎ করেছে। তাকে এগুলো ফেরত দিতে হবে।’

 

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘গ্রাহকের টাকা আত্মসাতের খবর পেয়ে ওই ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম ফিরোজ আহমদ বাদী হয়ে মামলা করলে আমরা ওই ব্যাংক থেকে শাখার মালিক মো. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক রিওয়ানা ফারজানা ও ক্যাশিয়ার মাসুদ রানাকে গ্রেপ্তার করে থানায় আনি। আজ তাদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park