1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

আক্কেলপুরে ডাকাতি, দেড়শ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯৮ বার পঠিত

 

আতিউর রাব্বি তিয়াস,  আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জে পোল্ট্রী খামারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা ইসমাইল হোসেন টুকু ও তার স্ত্রী বিলকিস আরাকে মারপিটের পর একটি কক্ষে বেঁধে রেখে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করেছে।

শুক্রবার (২০ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার জামালগঞ্জ বাজারের পাহাড়পুর পাশেই অবস্থিত ইসমাইল হোসেনের মিশু নীড়’ নামক সুরম্য বাসায় ওই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাসার গৃহকর্ত্রী বিলকিস আরা দাবি-ডাকাতেরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও দেড়শ ভরি স্বর্ণালঙ্কার, তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি লুট করেছে। তবে এঘটনায় দায়ের করা মামলায় ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে মামলার বাদি ইসমাইল হোসেন টুকুর ছেলে রাসেল হোসেন বলেন, পুলিশ যেভাবে আমাদের বলেছে সেভাবেই আমরা মামলা করেছি। স্বর্ণের পরিমাণ বড় বিষয় নয় আমরা খোয়া যাওয়া স্বর্ণগুলো দ্রত উদ্ধারের দাবি জানাচ্ছি। শনিবার সকালে সার্কেল এসপি আরিফ হোসেন, আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

সরেজমিনে শনিবার সকাল দশটায় ইসমাইল হোসেন টুকুর সুরম্য বাসায় গিয়ে দেখা গেছে, বাসার রান্না ঘরের একটি জানালার গ্রিল খোলা রয়েছে। ইসমাইল হোসেনের স্বজন ও প্রতিবেশিরা বাসায় ভিড় করছিলেন। ইসমাইল হোসেনের স্ত্রী বিলকিস আরা প্রতিবেশিদের সেই ভয়ানক ডাকাতির বর্ণনা দিচ্ছিলেন।
ইসমাইল হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসমাইল হোসেন একজন স্বনামধন্য পোল্ট্রী ও হ্যাচারি ব্যবসায়ী। জামালগঞ্জ বাজারের মধ্যে তার বাসাটি অত্যন্ত সুরম্য। ইসমাইল হোসেন, তার স্ত্রী ও গৃহপরিচারিকা বাসায় থাকেন। শুক্রবার রাতে তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যান। রাত দুইটার পর ৬ জন মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢোকে তাদের ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তাদের সবাইকে মারপিটের পর একটি ঘরে বেঁধে রেখে ডাকাতেরা বাসার নিচতলা ও দ্বিতীয়তলায় গিয়ে আসবাবপত্র ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও তিন লাখ টাকা দামের ছয়টি ঘড়ি লুট করে পালিয়ে যান। বাসার সিসি টিভি ক্যামেরায় ডাকাতির ঘটনার ফুটেজ রয়েছে।

ডাকাতির ঘটনার বিষয়ে জানতে চাইলে গৃহকর্ত্রী বিলকিস আরা বলেন, মুখোশধারী পাঁচ জন ডাকাত আমাদের ঘরে ঢুকেছিল। একজন বাইরে পাহারা দিচ্ছিলেন। ডাকাতেরা আমাকে ও আমার স্বামীকে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর তারা আমাদের মারপিট করে একটি ঘরে আটকে রাখেন। প্রথম তলায় আমরা স্বামী-স্ত্রী থাকি। দ্বিতীয় তলায় ছেলের পরিবার থাকে। আমার ঘরের আলমিরাতে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও একশ ভরি স্বর্ণ ও আমার ছেলের ঘরে আরও ৫০ ভরি স্বর্ণ ছিল। ডাকাতেরা সবগুলো স্বর্ণালঙ্কার দামি ঘড়ি নিয়ে পালিয়ে গেছে।

এবিষয়ে গৃহকর্তা ইসমাইল হোসেনের ছেলে রাসেল বলেন, আমি বগুড়া ছিলাম। বাসায় ডাকাতির কথা জেনে ছুটে এসেছি। ডাকাতেরা আমার মা-বাবাকে মারধর করেছেন। বাসার সিসি টিভির ফুটেজে ডাকাতদের দেখা গেছে। ডাকাত দলের সদস্যদের সবার মুখ বাঁধা ছিল। তাদের হাতে চাপাতি ছিল। ডাকাতদের সবার বয়স ৩০ মধ্যে হবে বলে মনে হচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়েছিল। এঘটনায় ছেলেকে সঙ্গে নিয়ে ইসমাইল হোসেন থানায় এসেছিলেন। একটি মামলা করেছেন। মামলায় নগদ টাকা- তিন লাখ টাকার ছয়টি ঘড়ি ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন।

গৃহকর্ত্রী বিলকিস আরা দাবি করেছেন ডাকাতেরা তাদের দেড়শ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে এমন প্রশ্নে ওসি মাসুদ রানা বলেন, প্রথমে এরকম কথা আমাদেরও বলেছিল। তবে গৃহকর্তা ৩০ স্বর্ণের কথা বলেছেন। তিনি মামলার এজাহারেও ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park