1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

আক্কেলপুরে বিদ্যুৎকর্মীদের গণছুটি, ভোগান্তিতে গ্রাহকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের আক্কেলপুরে চার দফা দাবিতে গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মী না থাকায় বিকল মিটার ও ট্রান্সফরমার মেরামত সম্ভব হচ্ছে না। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জরুরি পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের ডিজিএম আব্দুর রহমান নিজেই মাঠে নেমে সীমিত জনবল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্মীদের দাবির মধ্যে রয়েছে আরইবি-পবিস একীভূতকরণ বা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীকে নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যূতদের পুনর্বহাল, জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

সরেজমিন দেখা যায়, স্থানীয় অফিসের প্রধান ফটক তালাবদ্ধ এবং কর্মকর্তারা কর্মস্থলে নেই। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান নিতে আসা গ্রাহকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ মিটার বিকল, কেউ বিল সংক্রান্ত জটিলতায়, আবার অনেকের নতুন সংযোগের কাজ বন্ধ হয়ে আছে।

আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৫৩ হাজার গ্রাহক রয়েছেন। তাদের সেবা দিতে ৬৯ জন কর্মকর্তা-কর্মচারী থাকলেও এর মধ্যে ৪৫ থেকে ৫০ জন রোববার থেকে কর্মবিরতিতে রয়েছেন। ফলে সীমিত জনবল নিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

ডিজিএম আব্দুর রহমান বলেন, মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা মাঠে নেমে কাজ করছি। তবে কর্মীরা কাজে না ফিরলে পুরো ব্যবস্থাপনা সচল রাখা কঠিন হয়ে যাবে।

ইতোমধ্যে ঝড়বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দিয়েছে। শহরের হাজিপাড়া মহল্লায় আঠারো ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। গ্রাহকেরা পানি তুলতে পারছেন না, ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে, বাচ্চাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।

আন্দোলনরত কর্মীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষা করা হচ্ছে। উল্টো অন্যায়ভাবে বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতি করা হচ্ছে।

এক লাইনম্যান রফিকুল ইসলাম বলেন, চাকরির নিরাপত্তা নেই, বেতন-ভাতা কম, আবার ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, পোলট্রি খামার ও কারখানাগুলোও বিপাকে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, বিদ্যুৎ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে। অভিযোগ করার জায়গাও নেই।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park