1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আগামীর আক্কেলপুর হবে ঘুস দূর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:

আগামীর কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা হবে ঘুষ দূর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত স্বচ্ছ সুন্দর ও সমতার উপজেলা। জয়পুরহাট ২ আসনকে উন্নয়নমুখি ও একটি মডেল আসন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করবো। আপনাদের সন্তানদের কে শিক্ষিত করে তুলবো। চাকরীর ব্যবস্থা করে পরিবারের উন্নতি করার উদোগ গ্রহণ করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

 

দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। দেশের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের নায্যমূল্য পাচ্ছে না। দেশে জবাবদিহিতামূলক সরকার নেই।

আমরা এই সরকারের কাছে আহবান করেছি, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন। আপনার স্বাধীন মতামতে এমপি নির্বাচিত করতে পারবেন। দল যদি আমাকে মনোনয়নপত্র দেয় আর আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই তাহলে আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

তিনি আরো বলেন, আমি প্রশাসনের সর্বোচ্চ পদে চাকরী করেছি,ৎআমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। জীবনের অবসর সময়টুকু আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

আক্কেলপুর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন জয়পুরহাট ২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার, সচিব ও সাবেক ডিসি আব্দুর বারী।

আজ সোমবার বিকেল ৪টার সময় আক্কেলপুর সরকারী মজিবর রহমান কলেজ মাঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানার সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রমেরামতের ৩১দফা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব আব্দুল বারী।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টমেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের কে কাজ করতে হবে। সাধারণ মানুষের দুয়ারে গিয়ে বলতে হবে। বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। জনগনের ভোটে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করবে। ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি এএইচএম ওবায়দুর রহমান ভিপি সুইট আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা তরিকুল ইসলাম তুহিন সাবেক কাউন্সিলর মাজেদুর রহমানসহ উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা বলেন, আব্দুর বারী স্যার একজন গুণী মানুষ। তিনি একজন সৎ ও যোগ্য মেধাবী ডিসি ও সচিব ছিলেন। আগামীতে তার নেতৃত্বে আমরা স্বচ্ছ ও সুন্দর আক্কেলপুর উপজেলা গড়তে চাই।
বিশাল জনসভায় এলাকার বিএনপিসহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। জনসভা শেষে একটি রালী শহর প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park