
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
দুর্গাপূজার মহা অষ্টমীতে নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ও দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান স্থানীয় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সন্ধ্যায় উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হসসান বলেন, এবছর ব্যাপক উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে প্রতিটা মন্ডপে উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। আশা করি সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে। এসময়ে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি সহ অনেকে।
Leave a Reply