
এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৫ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৫ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান।
উক্ত সভায় পূজার সকল দিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,প্রাণী সম্পদ কর্মকর্তা আবুু আনাছ,পল্লী বিদ্যুৎ এর ডি জি এম আয়েশা সিদ্দিকা,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক,ইউপি চেয়ারম্যান মো.মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু,মো. খবিরুল ইসলাম,মো.আফজাল হোসেন, মো.নাজিমুদ্দিন,পূজা উৎযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী উত্তম কুমার, সদস্য সচিব শ্রী সজিব কুমার জনি মন্ডল সহ উপজেলার ৫১ টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকে।
Leave a Reply