1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আত্রাইয়ে কাঁচা মরিচের দাম বৃদ্ধি ক্রেতারা বিপাকে  

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজারে হঠাৎ কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ ব্যবধানে যেখানে কাঁচা মরিচের দাম ছিল কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা, সেখানে শনিবার (১২ জুলাই) উপজেলার ভবানীপুর ও কাশিয়াবাড়ী হাটে একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

ভবানীপুর হাটে সবজি বিক্রেতা চয়েন আলী বলেন, গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৫০ টাকা ছিল, কিন্তু বর্তমানে তা বেড়ে ১৫০ থেকে ১৮০ টাকা হয়েছে। আজ সকালে পাইকারি বাজার থেকে ১৪০ টাকা টাকা দরে কাঁচা মরিচ কিনেছিলাম। সেগুলো এখন ১৬০ টাকা দরে বিক্রি করছি।তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আমরা নিজেরাও বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছি।

 

সদুপুর গ্রামের বিশিষ্ট কাঁচা মাল ব্যবসায়ী মো.নাজিমুদ্দিন বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

বিক্রেতারা আর ও জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

 

ভবানীপুর হাটের ক্রেতা মো.ময়নূল হোসেন বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ৪০/৫০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ১৫০ থেকে ১৮০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে। এতে পরিবারের খাদ্য ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়।

খোলাপাড়া গ্রামের ক্রেতা মো.আব্দুল জব্বার বলেন,হঠাৎ কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া হওয়ায় আমরা সাধারণ মানুষেরা পড়েছি বিপাকে। জানিনা কত দিন থাকবে কাঁচা মরিচের এরকম দাম।

স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে।

 

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনতে পারেন। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park