
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় অন্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলে ধরেন ওসি সাহাবুদ্দীন, ডা: সালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, বাঙালি বীরের জাতি সেটা ১৮৫৭ সালে সিপাহী বিপ্লব থেকে শুরু করে ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রমাণ করেছেন। বীর বাঙালিরা কোনও দিন কারো সাথে আপোষ করেনি। যখন পাকিস্তানিদের অত্যাচার-নিপিড়নের সীমা ছাড়িয়ে যায় তখন বাঙালিরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বাঙালি জাতি যাতে কোনও দিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য অপারেশান সার্চ লাইটের নামে আজকের এই দিনে রাতের অন্ধকারে পাকিস্তানিরা নির্বিচারে নিরস্ত বাঙালি জাতির উপর গুলিবর্ষণ করে গণহত্যা চালায়।
Leave a Reply