
এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ অক্টোবর)পতিসর কাচারী বাড়ী প্রাঙ্গণে মনিয়ারী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফারুক বকত এর সভাপতিত্বে ও মনিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম রেজাউল ইসলাম রেজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ তসলিম উদ্দিন সাখিদার।
উক্ত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply