
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে মাদক। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক নির্মূলে আরও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। গতকাল সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহি অফিসার মাাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন প্রমুখ।
এভায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতায় সাধারণ মানুষের জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply