1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আদমদীঘিতে পরিচয় গোপন রেখে মুসলিম নারীকে বিয়ে করে সংসার করেছেন ৭ বছর

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মালম্বী শ্রী রাম চন্দ্র (৫৫) নামের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্মের তথ্য গোপন রেখে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ২৯ বছর বয়সী এক মুসলিম নারীকে বিয়ে করে ৭ বছর সংসার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার ইউপির বামনীগ্রাম গ্রামে। এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওই নারী জানায়, তার সঙ্গে প্রায় ৭ বছর সংসার করেন শ্রী রাম চন্দ্র। সংসার করা কালে আমার ভাইয়ের কাছ থেকে রাম চন্দ্র প্রায় ৬ লাখ টাকা ধার নেন। পরে ফেরত চাইলে নানা রকম তালবাহানা এবং টাকা ফেরত দিতে অস্বীকার করে তালাকের হুমকি দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। ফলে অসহায় হয়ে পড়েছেন ওই নারী ও তার পরিবার। এ নিয়ে গত ৩ জুন ওই নারী আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ নভেম্বর আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের ঋষিপাড়ার গ্রামপুলিশ শ্রী রাম চন্দ্র নিজেকে বাবু পরিচয় দিয়ে একই ইউনিয়নের বামনীগ্রামের মৃত ছামাদুল সাখিদারের মেয়েকে নওগাঁ নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি ওই নারীর বাড়িতেই থাকা শুরু করেন এবং ইসলাম ধর্ম মোতাবেক সকল সামাজিক রীতি-নীতি পালন করেন। এমনকি তিনি মসজিদে গিয়ে নামাজও আদায় করতেন। কিন্তু ২০২০ সালের জুন মাসের দিকে ওই নারী তার প্রকৃত পরিচয় জানতে পারেন। তিনি হিন্দু সম্প্রদায়ের এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। এরপর তার সঙ্গে সংসার করতে না চাইলে ২০২০ সালের ২ সেপ্টেম্বর তিনি এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে আবারও বিবাহ রেজিস্ট্রি করেন। সেই সঙ্গে তিনি আগের পরিবারের সঙ্গে আর কোনোপ্রকার যোগাযোগ রাখবেন না বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে ২০২১ সালে তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ওই ভুক্তভোগী নারীর কাছে টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বছরের ১৩ এপ্রিল তিনি (রাম) কোর্টে এফিডেভিটের মাধ্যমে তাকে তালাক দেন। পরবর্তীতে নিরুপায় হয়ে ওই নারী তার ভাইয়ের কাছ থেকে ৪ লাখ টাকা ধার নিয়ে ২০২২ সালের ৩ মার্চ আবারও বিবাহ রেজিস্ট্রি করেন। এরপর তিনি জটিলরোগে আক্রান্ত হলে চিকিৎসা বাবদ ওই নারী তার ভাইয়ের কাছে থেকে ফের দুই লাখ ২০ হাজার টাকা তাকে ধার নিয়ে দেন। গত এপ্রিল মাসে ওই নারীর ভাই বিদেশ থেকে দেশে আসার পর ধারের পাওনা টাকা ফেরত চাইলে তালবাহানা শুরুকরেন এবং একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করেন। সেই সঙ্গে ওই নারীকে আবারও তালাক দেওয়ার হুমকি দিয়ে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি নিজেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ দাবি করে প্রথম স্ত্রী ও তার পরিবার নিয়ে বসবাস করছেন।

বিষয়টির সমাধান চেয়ে গত ৩ জুন ওই নারী তার বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত সান্তাহার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শ্রী রাম চন্দ্র জানান, এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে ওই মেয়েকে বিয়ে করেছিলাম। তার আচার ব্যবহার ও বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে আবারও সনাতন ধর্মে ফিরে আসি।

অভিযোগ তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটির বেশ কিছু সত্যতা পাওয়া গেছে। রাম চন্দ্র মুসলিম হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park