
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মরিচের ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাব্বি হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় তার মা মনিকা বেগম (৪০) আহত হয়। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে আদমদীঘি উপজেলার তেতুঁলিয়া দক্ষিন মাঠে শুলকুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। রাব্বি হোসেন উপজেলার তেতুঁলিয়া গ্রামের আপাল প্রামানিকের ছেলে।
জানা যায়, আদমদীঘির তেতুঁলিয়া গ্রামের আপাল প্রামানিক গ্রামের দক্ষিন মাঠে মরিচের আবাদ করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আকাশের বৃষ্টি নামলে আপাল হোসেনের স্ত্রী মনিকা বেগম তার ছেলে রাব্বি হোসেন জমিতে মরিচ ক্ষেত দেখার জন্য যায়। এসময় আকাশের গর্জনে তারা জমি থেকে তড়িঘড়ি করে বাড়ি ফেরার পথে ওই মাঠের শুলকুয়া নামক স্থানে পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে রাব্বি হোসেন মারা যায় ও তার মা মনিকা বেগম আহত হয়। বিষয়টি পাশের লোকজন দেখতে পেয়ে জরুরি ভাবে তাদের আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি হোসেনকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply