1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আবাসন ব্যবসায়ীদের গ্রাহক হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা সংসদীয় কমিটির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

জাতীয় ডেস্ক: আবাসন ব্যবসায়ীদের হাতে গ্রাহকদের নানা ধরনের হয়রানি বন্ধ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নিয়মিত নজরদারি জোরদার এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয় যে, অনেক সময় সাধারণ মানুষ আবাসন প্রতিষ্ঠানের প্রতারণা ও দীর্ঘসূত্রতার শিকার হন, যা রোধে প্রশাসনিক কড়াকড়ি অত্যন্ত জরুরি। এ ছাড়া রাজধানীতে অনুমোদিত নকশার তোয়াক্কা না করে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের বিস্তার রোধে রাজউককে আরও কঠোর ভূমিকা পালনের সুপারিশ করেছে কমিটি।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ওই বৈঠকে রাজউকের সামগ্রিক কর্মকাণ্ড, চলমান আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণের কারণে যেসব ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রাপ্য প্লট দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়। অতীতে প্লট বরাদ্দের প্রক্রিয়ায় যেসব অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বা সিন্ডিকেট সক্রিয় ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে নতুন ভূমিনির্ভর প্রকল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে আবাসন ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বৈঠকে পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে বেশ কিছু যুগোপযোগী প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সমন্বিত ইউটিলিটি ব্যবস্থা গড়ে তোলা, ভূগর্ভস্থ ক্যাবল নেটওয়ার্ক স্থাপন, নতুন বাণিজ্যিক ভবনগুলোতে আধুনিক অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যাপ্ত ওয়াশরুম ও নামাজের সুব্যবস্থা রাখা। এছাড়া ঢাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষার্থে জলাধার ও লেকগুলো যথাযথভাবে সংরক্ষণের তাগিদ দেওয়া হয়। পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ার অংশ হিসেবে ঢাকা শহরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করার সুপারিশও করা হয়েছে বৈঠকে।

রাজউকের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এই সমস্যা দূর করতে আধুনিক ডিজিটাল ব্যবস্থার প্রবর্তন করে দ্রুত নিরীক্ষা সম্পন্ন এবং অতীতের সমস্ত অডিট আপত্তি নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির একাধিক সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park