1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টা মামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খাঁনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা, পৌর শাখা,কলেজ শাখা ও বিভিন্ন স্কুল শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ নাগরিক অংশ নেয়।

 

জানাগেছে, নিষিদ্ধ সংগঠন আমতলী উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈত্রি গত ৫ ই আগষ্টের পরে বোল পাল্টিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতা বনে যান। অভিযোগ রয়েছে মানুষকে হয়রানী করতে বিভিন্ন কৌশল গ্রহন করেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মৈতি উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছেন।

 

উপজেলা ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় ফুসে উঠেছে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ছাত্রলীগ নেত্রীর দায়ের করা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ নাগরিক সহ¯্রাধীক নেতাকর্মী অংশ নেয়।

 

উপজেলা ছাত্রদল আহবায়ক মো. সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা কৃষকদল সভাপতি জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদল আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক রাজিব মৃধা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদল সভাপতি ইমন মিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ নেত্রী ফাতিমাতুজ জোহরা মৈতির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

 

উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ ইমরান খান বলেন, আমাকে হয়রানী করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী মৈতি মিথ্যা মামলা দায়ের করেছেন। ছাত্রলীগ নেত্রী মৈতি আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে এ বানোয়াট মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, মৈতির বাবা উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আমি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করিনি। আমি মামলা করেছি ব্যক্তি ইমরান খানের বিরুদ্ধে। তিনি আমাকে ধর্ষণের হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, আগে ছাত্রলীগ করতাম। পদত্যাগ করেছি।

 

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মামলা নথি হাতে পেয়েছি। আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park