1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ইউএনও রুমানার স্বেচ্ছাচারিতায় নাকাল সেবাগ্রহিতারা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, অসৌজন্যমূলক আচরন ও হয়রানী করা নিত্যদিনের অফিসিয়াল কার্যক্রমে পরিণত করেছেন নওগাঁর পত্নীতলা উপজেলার সাবেক ও বর্তমান বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজা। সম্প্রতি আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌরসভার ঠিকাদার সমাজের সাতজন সদস্যের একটি লিখিত অভিযোগের মাধ্যমে বেরিয়ে আসছে ইউএনও’র নানা অপকর্মের কাহিনী।

বগুড়ার আদমদীঘি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, গোপন টেন্ডারের মাধ্যমে নিজেই ঠিকাদার সেজে কাজ করা এবং ঘুষ না দেওয়ায় ঠিকাদারদের বিল প্রদান না করে মাসের পর মাস হয়রানি করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। সাতজন ঠিকাদার স্বাক্ষরিত এক অভিযোগ প্রদান করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব বরাবর। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরেও অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।

প্রতিনিয়তই সেবা গ্রহিতারা রুমানা আফরোজার কাছে সেবা নিতে গিয়ে হয়রানীর শিকার হচ্ছেন। ইউএনও’র গড়ে তোলা সিন্ডিকেটের মাধ্যমে একচ্ছত্রভাবে সরকারি বরাদ্দের সিংহ ভাগ প্রকল্পের কাজ না করেই অর্থ হরিলুট করা হচ্ছে। কেউবা সেবা না পেয়ে হতাশ হয়ে খালি হাতে ফিরছেন আবার কাউকে শতকরা ৫% হারে উৎকোচ দিয়ে সেবা নিতে হচ্ছে। ইউএনও’র এমনই নানা অপকর্মে নাকাল হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন মহলের সেবা গ্রহিতারা। বিভিন্ন সময় ইউএনও’র অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে উপজেলার ভুক্তভোগীরা। এমন নানা তথ্য জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার ভুক্তভোগীরা।

সূত্রে জানা গেছে গত ২০২২-২০২৩অর্থবছর সময়ে রুমানা আফরোজ যখন নওগাঁর পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন তখন উপজেলার গৃহহীন আদিবাসীদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগে প্রকাশিত সংবাদের মাধ্যমে সমালোচিত হন। দেশজুড়ে তোলপারের সৃষ্টি হয়। তৎকালীন সরকারের গঠন করা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি তদন্ত দল ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা খুজে পান। পরে তাকে বগুড়ার আদমদীঘিতে বদলী করা হয়। তার বদলীর খবর ছড়িয়ে পড়লে পত্নীতলা উপজেলার বিভিন্ন মহলের মানুষরা মিষ্টি বিতরণ করেছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল থেকে কাজ না করে ভুয়া কাগজপত্রাদির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। রুমানার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলো পত্নীতলা উপজেলাবাসী। ক্ষমতার অহংকারে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি এবং মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরন ও হয়রানী করার অভ্যাস যেন রুমানা আফরোজার রক্তের সঙ্গে মিশে গেছে এমনটিই মনে করছেন দুই উপজেলার সচেতন মহল।

সম্প্রতি আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর সভার ঠিকাদার সমাজের পক্ষ থেকে লিখিত অভিযোগের মাধ্যমে ইউএনও রুমানা আফরোজার গড়ে তোলা ত্রাসের রাজত্বের কাহিনী বেরিয়ে আসছে। অভিযোগকারী সদস্যদের একজন মেসার্স হুজাইফা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহজাহান আকন্দ জানান রুমানা আফরোজ ১২ ডিসেম্বর ২০২৩ সালে এই উপজেলায় যোগদান করার পর থেকে সাধারণ মানুষদের সাথে প্রভু সুলভ আচরণ করে আসলেও উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের প্রায় দুই কোটি টাকার গোপন টেন্ডারের মাধ্যমে নিজে ঠিকাদার সেজে বরাদ্দের প্রায় অর্ধেক পরিমাণ সরকারি অর্থ আত্মসাত করেছেন। গত ০৫ আগস্টের পর সরকারি সিদ্ধান্তে তিনি উপজেলার প্রথম শ্রেণীর সান্তাহার পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার পর থেকে তার অনুপস্থিতির কারণে পৌর সভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি পৌরসভার উন্নয়ন কার্যক্রমের ঠিকাদারবৃন্দ সময় মত কাজ সমাপ্ত করার পর বিল প্রদানের আবেদন করেন। কিন্তু প্রাপ্ত বিলের টাকার শতকরা পাঁচ ভাগ উৎকোচ না দেওয়ার কারণে প্রায় চার মাস অতিবাহিত হলেও বিল অনুমোদন স্বাক্ষর করছেন না।

তিনি পৌরসভার প্রশাসক নিযুক্ত হবার পর মাসে দুই/চারবার মেয়রের কক্ষে অফিস করেন। ওই কক্ষে থাকা ভালোমানের আসবাবপত্র থাকলেও সেগুলো পছন্দ না হওয়ার অজুহাতে বাতিল করেন এবং টেন্ডার ছাড়াই নিজে ঠিকাদার সেজে রাজস্ব তহবিলের ছয় লাখ টাকা ব্যয় দেখিয়ে নামমাত্র আসবাবপত্র ক্রয় করেছেন। সম্প্রতি পৌরসভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও বগুড়া প্রশাসকের আগমন ও পরিদর্শন উপলক্ষে পৌরসভার তহবিল থেকে আপ্যায়ন করা হলেও পরে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় পৌনে এক লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। অথচ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা নিয়মিত বেতন-ভাতা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। এমতাবস্থায় পৌরসভার তহবিল খালি হবার আশংকায় শংকিত হয়ে পড়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌরসভার প্রশাসক মোছা: রুমানা আফরোজা মুঠোফোনে (০১৭৩৩৩৩৫৪৩৭) জানান ঠিকাদারদের আনা এসব অভিযোগের কোন ভিত্তি বা সত্যতা নেই। অভিযোগকারীরা অভিযোগপত্রের রিসিভ কপিও দেখাতে পারবেন না। এছাড়া পৌরসভার বিষয়গুলো নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park