1. admin@gonosongbad24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ

ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল পেয়ে খুশি নওগাঁর অতিদরিদ্র মানুষরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

আসন্ন ঈদে যেন দেশের অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষরা কিছুটা স্বস্তিতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আতপ চাল (আলো চাল) ঈদ উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরণের অংশ হিসেবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে সারা দেশের মতো নওগাঁতেও অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যক্তি/পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে বিনামূল্যে ১০কেজি করে ভিজিএফের চাল ঈদ উপহার হিসেবে বিতরণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রশাসন। সরকারের পক্ষ থেকে ঈদ উপহারের এই চাল নিতে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও অন্যান্য পয়েন্টে সুবিধাভোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দৃশ্য ছিলো চোখে পড়ার মতো।

জেলা প্রশাসন সূত্রে জানা জেলার আত্রাই উপজেলায় ১৫,৩০৫টি, বদলগাছী উপজেলায় ১৭,২৬৬টি, ধামইরহাট উপজেলায় ১১,৪৬৭টি, মান্দা উপজেলায় ৩১,২৯৫টি, মহাদেবুপর উপজেলায় ২৮,৫৮৬টি, নওগাঁ সদর উপজেলায় ২০,০৩৫টি, নিয়ামতপুর উপজেলায় ৩৯,৮৫২টি, পত্নীতলা উপজেলায় ১৮,৪৫৩টি, পোরশা উপজেলায় ২১,৫৯৬টি, রাণীনগর উপজেলায় ১৪,৮৫৬টি ও সাপাহার উপজেলায় ২৫,৮৫৩টি এবং নওগাঁ পৌরসভায় ৪৬২১টি, নজিপুর পৌরসভায় ৪৬২১টি ও ধামইরহাট পৌরসভায় ৩০৮১টি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যক্তি/পরিবার এই ঈদ উপহার পাচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে জেলার রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের ১৪,৮৫৬টি অতিদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ঈদ উপহার হিসেবে এই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি প্রতিটি ইউনিয়নের কার্যক্রম সুন্দর ভাবে সম্পাদন করার লক্ষ্যে নিজে পরিদর্শন করাসহ সার্বিক তদারকি অব্যাহত রেখেছেন বলে জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান ঈদের আনন্দ দেশের প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। এই উপহার পাওয়ায় জেলার অতিদরিদ্র মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলছে। অতিদরিদ্ররা অন্তত ঈদ উপহারের এই চাল থেকে পাওয়া আটা দিয়ে ভিন্ন রকমের কিছু খাবার পণ্য তৈরি করে পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে করে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ভিজিএফ-এর চাল বিতরণের কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park