1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ 

বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও সার্বিক রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা পশ্চিমাঞ্চল নিরাপত্তা বাহিনী এক নারীতে জিম্মি ও হয়রানির শিকার হচ্ছে মর্মে বেনামী চিঠিতে বিভিন্ন গণমাধ্যমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর ২০২৪ সালের স্বাক্ষরিত রাজশাহী পশ্চিম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী, হাবিলদার, এএসআই, এসআইসহ কর্মচারীদের পক্ষে এ লিখিত অভিযোগ পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

লিখিত ওই অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত চীফ কমান্ডেন্ট রাজশাহী অফিসের অধীন কয়েক হাজার বাহিনীর সদস্য ও কর্মচারী দুর্নীতিবাজ, ঘুষখোর, দুশ্চরিত্রবান নাহিদা আক্তার এর কাছে জিম্মি। নাহিদা আক্তার পশ্চিম রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে তার আপন ভাই রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের মাধ্যমে চাকুরী প্রাপ্ত হন৷ এমএলএস পদে নিয়োগ পেয়ে এখন সে অফিস সহকারীর দ্বায়িত্ব পালন করছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও তথ্য গোপন রেখে এ চাকরি নেন তিনি। পিয়ন থেকে নিয়ম বহির্ভূত পদোন্নতি পেয়ে অফিস সহকারী হয়ে দপ্তরে এখন তিনি সর্বসর্বা। ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে তিনি অফিস না করেও বেতন নিতেন ক্ষমতার অপব্যবহার করে। পুরো বাহিনীতে তিনি দুর্নীতিবাজ, ঘুষখোর ও হিংসুটে ডাইনী নামে সকল সদস্যের মাঝে পরিচিত। চীফ কমান্ডেন্ট অফিসের বিল, সংস্থাপন, ছুটি, শাস্তিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সেকশন একাই দখলে তাঁর। নাহিদা আক্তারের নিকট বাহিনীর সকল সদস্য ও কর্মচারী জিম্মি। নিরাপত্তাবাহিনীর সদস্য ও কর্মচারীদের

নিয়মিত বিল, জিপিএফ উত্তোলন, পাশ উত্তোলন, বকেয়া বিল তৈরী, টিএ বিল তৈরী, শাস্তি মওকুফ, সাসপেনশন উইড্রসহ নিজের অর্জিত ছুটি নিতেও ঘুষ দিতে হয় নাহিদাকে।

এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের অজুহাতে চীফ কমান্ডেন্ট ও কমান্ডেন্ট এর নামে বিভিন্ন সময় চাঁদা আদায় করেন তিনি। ঘুষের টাকা ছাড়া কোনো কাজই করেন না অফিস সহকারী

নাহিদা আক্তার। নাহিদার কথার বাহিরে বাহিনীর কোনো সদস্য বা কর্মচারী গেলে অথবা ঘুষের

টাকা না দিলে ঐ কর্মচারীকে মাসের পর মাস বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকেন ও হুমকী ধামকী

দিতে থাকেন এবং চেইন রোটেশনে বদলী সাসপেন্ডসহ বিলে ইচ্ছকৃত ভুল করে বেতন-ভাতাদি বন্ধ করে দেন। তার ভয়ে কর্মচারীগন কেউ মুখ খুলতে চায় না। কোন কর্মচারীর সাথে লেনদেনের সমঝোতা না হলে নাহিদা ঐ কর্মচারীদের উর্ধ্বতন কর্মকর্তাকে ভুল বুঝিয়ে অফিস থেকে বের করে দেন। নাহিদা আক্তার অফিসে যথারীতি উপস্থিত থেকে লাইনে না গিয়ে প্রতি মাসে হাজিরা খাতায় লাইন দেখিয়ে আট দশ হাজার টাকা অবৈধ টিএ বিল নেন। তিনি দূর্নীতির আখড়ায় পরিনত করেছেন পুরো চীফ কমান্ডেন্ট অফিস। উনিশ থেকে বিশ হাজার টাকার চাকুরী করেন তিনি। এতো অল্প বেতনে চাকুরী করা নারী কিভাবে বিলাসবহুল বাড়ি ও উন্নত জীবন যাবন করে তা নিয়েও উঠেছে প্রশ্ন। গ্রামের বাড়ি ও রাজশাহীতেও কিনেছেন জমি। ব্যাংকে রয়েছে লক্ষ টাকার এফডিআর ও ডিপিএস। তাঁর স্বামীও রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে কর্মরত। স্বামী মনিরুল ইসলাম একজন হাবিলদার। তিনি স্ত্রীর ক্ষমতায় ইচ্ছেমত ডিউটি করেন। চিঠিতে ভুক্তভোগীরা আরও আবেদন করেন তাকে অন্যত্র বদলী বা শাস্তির ব্যবস্থা না করা হলে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যগন মনোবল হারাবে ও মানসিকভাবে বিপর্যস্ত ও কাজে অমনোযোগী হয়ে পড়বে ।

বেনামী ওই চিঠি নিয়ে ইতোমধ্যে কাজ করছেন কয়েকটি গোয়েন্দা সংস্থা।

বেনামী ওই চিঠি নিয়ে অনুসন্ধানে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিপাহী ও হাবিলদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন হয়রানি তো করেন তিনি। তবে মুখ খুললেই চিফ স্যার বদলী করে দিবেন। কথা বলার সুযোগ নাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাহিদা আক্তার বলেন, আমার বিরুদ্ধে উঠা সব অভিযোগ মিথ্যা। কেউ একজন শত্রুতা করে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর চেষ্টা করছেন।

জানতে চেয়ে একাধিকবার ফোন দিয়েও বক্তব্য পাওয়া যায়নি পশ্চিম রেলের চীফ কমান্ডেন্ট জহুরুল ইসলামের। হোয়াইটস আপে খুদে বার্তা দিলেও তিনি কোনো উত্তর করেননি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park