1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের নিয়োগ বাতিলে ক্ষোভ, আইনি পদক্ষেপ ও আন্দোলনের ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পঠিত

 

বুলবুল আহম্মেদ (বুলু), বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী একযোগে প্রায় ৩০০ জন প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারের নিয়োগপত্র আগাম কোনো নোটিশ ছাড়াই বাতিল করার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে এশিয়ান টেলিভিশন এর সংশ্লিষ্টদের মধ্যে। আকস্মিক এই সিদ্ধান্তকে অনেকেই ‘অযৌক্তিক’ ও ‘আইনবহির্ভূত’ বলে অভিহিত করছেন।
প্রতিনিধিদের অভিযোগ, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আনোয়ার এর মাধ্যমে সারা দেশ থেকে প্রায় ৩০০ প্রতিনিধির কাছ থেকে গড়ে এক লক্ষ টাকা করে মোট প্রায় তিন কোটি টাকা জামানত হিসেবে নেওয়া হয়েছিল। তবে ওই অর্থের কোনো সমাধান না করেই প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর করা হয় লিয়াকত আলী খান মুকুল এর কাছে, যিনি রূপায়ণ গ্রুপ এর চেয়ারম্যান।
নতুন দায়িত্ব গ্রহণের পর ‘পূর্ণ গঠন’ এর কথা উল্লেখ করে একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত প্রতিনিধিদের নিয়োগ বাতিল করা হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী।
অনেক প্রতিনিধি মনে করছেন, ‘পুনর্গঠন’ এর আড়ালে নতুন করে নিয়োগের নামে পুনরায় অর্থ আদায়ের একটি কৌশল থাকতে পারে। এ পরিস্থিতিতে সারাদেশের ক্ষতিগ্রস্ত প্রতিনিধিরা একজোট হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- নোটিশ ছাড়া চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা, জমাকৃত জামানতের অর্থ ফেরত প্রদান এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
দাবি পূরণ না হলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঘেরাও করার ঘোষণাও এসেছে প্রতিনিধিদের পক্ষ থেকে।
এ বিষয়ে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park