1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কমিটির দাপটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখল করে আছেন মমতাজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

মিঠু হাসান, বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ জাহান নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিধি পরিপন্থীভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখল করে আছেন বলে অভিযোগ উঠেছে।

নিয়ম-নীতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনাকে উপেক্ষা করে এখনও ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওই চেয়ারটি ধরে রাখায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একই কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে।

এদিকে অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করে ওই পদের জন্য যোগ্য কাউকে নিয়োগ দিতে চিঠিও দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে এখনও বহাল তবিয়তে আছেন অধ্যক্ষ মমতাজ জাহান। ইতিমধ্যে ওনার বোর্ডে তার নাম সংযোজন করা হয়েছে। এ নিয়ে ক্ষুদ্ধ কলেজটির শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বদলগাছী মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুব আলম। শেখ হাসিনা সরকার পতনের পর গত বছর ২৭ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একই কলেজের এক ছাত্রীসহ কিছু শিক্ষার্থী অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে তার বহিষ্কার দাবী করে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের কাছে স্মারক লিপি জমা দেন। এর প্রেক্ষিতে ২৭ অক্টোবর পরিস্থিতি শান্ত করতে ইউএনও মাহবুব হাসান অধ্যক্ষ মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করেন। পরে ইউএনও ওই কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেন। কিন্তু ওই কলেজে স্নাতক পর্যায়ে সমাজকর্ম বিষয়ের অধিভুক্তি নেই। যার কারণেই চাকুরী বিধি অনুযায়ী মমতাজ জাহান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন একেবারেই অবৈধ।

বিষয়টি নিয়ে কলেজের শিক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে তিনি সমাজকর্ম বিভাগের হওয়ায় বিধি পরিপন্থী মন্তব্য করে গত ২২ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এডহক কমিটিকে চিঠি দেওয়া হয়েছে এবং নোটিশে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক পর্যায়ে স্বীকৃত কোন বিষয়ের জ্যেষ্ঠতম এক জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়। কিন্তু ওই চিঠি প্রাপ্তির প্রায় এক মাস পার হলেও কলেজের এডহক কমিটি কোনও ব্যবস্থা নেন নি।

ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ভবিষ্যতে তাদের বেধে দেওয়া নিয়ম ও নির্দেশনা থেকে উঠে যাবে শিক্ষক শিক্ষার্থীদের মন এমনটিই মনে করছেন তারা।

অপরদিকে তার অপসারণের দাবিতে আবারও ফুঁসে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

শিক্ষার্থীরা বলছেন, আমাদেরকে ভুল বুঝিয়ে ম্যাডামের পক্ষে কথা বলতে বলা হয়েছে। এছাড়া দ্রুত সুষ্ঠু সমাধান চাইলেন কলেজে কর্মরত অধিকাংশ শিক্ষকরা। আর অধ্যক্ষ বলছেন তিনি বৈধভাবে দায়িত্ব পেয়েছেন। আবার এডহক কমিটি বলছেন আগের অধ্যক্ষ দায়িত্ব পেলে, মমতাজ জাহান কেন পারবেন না।

সরেজমিনে গিয়ে কথা হয় কলেজটির বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসানের সাথে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শিখিয়ে দেওয়া হয়েছিল। মমহাজ জাহানের পক্ষে তিন-চার জন অধ্যাপক শিক্ষার্থীদের ভুল বুঝিয়েছেন। তাছাড়া এই শিক্ষার্থীরা কিভাবে বুঝলো আগের অধ্যক্ষ মাহবুবের অনিয়ম আছে। তাদের শেখানো বুলিতেই শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং মমতাজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিতে বাধ্য করেছে। এখন সেই সকল শিক্ষার্থী আবার মমতাজের অপসারণ চাচ্ছে। আমরা চাই নিয়ম মেনে কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হোক।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজাদ হোসেন বলেন, মমতাজ জাহান জেষ্ঠ্যতার বিধি লঙ্ঘন করে দায়িত্ব নিয়েছেন। তৎকালীন ইউএনও অনেকটা বাধ্য হয়েই তাকে দায়িত্ব দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম চলতে পারে না। দ্রুত এর সমাধান প্রয়োজন।

 

একইভাবে দ্রুত সমাধান চাইলেন সহকারী অধ্যাপক সারমিনা, সহকারী অধ্যাপক উম্মে হাবিবা এবং আরেক সিনিয়র প্রভাষক হাসিব চৌধুরী। তাঁরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি দিয়েছে তা জেনেছেন। মমতাজ জাহানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার বিষয়টি অনেকটাই চুপচাপ করে হয়েছে। ৫ আগষ্টের পর কিছু শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে ইউএনও অফিসে নিয়ে যান। সেখানে ইউএনও কে চাপ প্রয়োগ করে দায়িত্ব নেন মমতাজ জাহান। এ বিষয়ে আগে থেকে কেউ কিছুই জানতেন না। শুনেছিলাম আনোয়ার স্যারকে ডাকা হয়েছিল এবং জানতাম আনোয়ার স্যার দায়িত্ব পাচ্ছেন। কিন্তু পরে দেখা যায় উল্টো চিত্র। এছাড়া এই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার একাধিক যোগ্য শিক্ষক আছেন বলেও জানান তারা।

 

এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ জাহানের পক্ষে সাফাই গেয়ে অধ্যক্ষ আবু হেনা হাসনাত বলেন, আগের অধ্যক্ষ অনেক অনিয়ম করে গেছেন। তাই নিয়ম অনুযায়ী মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সমাজকর্ম বিভাগ চালুর জন্য আবেদন করা হবে। যেকোন সময় অনুমোদন পেয়ে যাব। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সকল কাজ করে আনা সম্ভব বলে গল্পের ছলে মন্তব্য করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে ওঠা শিক্ষার্থীদের ম্যানেজ করার বিষয়টি মিথ্যে বলে দাবি করেন তিনি।

 

একইভাবে চিঠি পাওয়ার পর আবেদন করা হয়েছে জানিয়ে বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের বর্তমান দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ জাহান বলেন, ৫ আগস্টের পর সারাদেশে ছাত্র সমন্বয়কদের যে চাওয়া ছিল, তারই প্রেক্ষিতে কলেজের ছাত্রদের পছন্দের তালিকায় হয়তোবা আমি ছিলাম। আর তাদেরকে ভুল বুঝিয়ে আমার পক্ষে কথা বলার প্রয়োজন পড়ে না। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি সম্পর্কে তিনি বলেন, যেহেতু সমাজকর্ম বিষয়ে চেয়েছে, তাই আমিও সমাজকর্ম বিষয় পাঠদান চালুর জন্য আবেদন করবো। তবে মাউশির নীতিমালা অনুযায়ী আমার দায়িত্ব পালন বৈধ।

শনিবার (১৮ জানুয়ারি) কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনিও মমতাজ জাহানের পক্ষে সাফাই গেয়ে মুঠোফোনে বলেন, আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আবেদন দিতে বলেছে। এছাড়া আগের অধ্যক্ষেরও সাবজেক্ট অনুমোদন ছিল না। তারপরও তাকে বেতন সুবিধা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর মমতাজ জাহান তো বেতন নিচ্ছে না। এই বিষয়গুলো আমরা বলেছি। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম ঠিক নেই এমন প্রশ্নের জবাবে তিনি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, আমি সেটা বলতে যাব কেন? তারা আবেদন দিতে বলেছে, আমরা আবেদন দিয়ে এসেছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park