1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

কামারহাটিতে পথশ্রী প্রকল্প নিয়ে পৌরসভার সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

 

শম্পা দাস ও সমরেশ রায়
কলকাতা (পশ্চিমবঙ্গ) ভারত

পথ অবকাঠামো উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

চেয়ারম্যান জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে রাস্তাঘাট মেরামত ও নতুন রাস্তা নির্মাণের কাজ এগোচ্ছে। এই প্রকল্পে ৮ কোটি ৪৮.৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, যা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সমভাবে ব্যয় করা হবে।

কামারহাটি পৌরসভার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, মোট ৪০ কোটি টাকার পরিকল্পনায় ২০,৩০০ কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ১১৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তিনটি কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো জানুয়ারির মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একাধিক টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

শীতকালকে রাস্তা নির্মাণের উপযোগী সময় উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বর্ষাকালে জলাবদ্ধতার চাপ ও স্থায়ী পানির কারণে কাজ ব্যাহত হয়, ফলে সময়ও বেশি লাগে।

হকার সমস্যা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান,
“আমরা কারও জীবিকা বন্ধ করতে চাই না। অস্থায়ী দোকান চলতে পারে, কিন্তু স্থায়ী দখলদারি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে যেকোনো সময় তা উচ্ছেদ করা হতে পারে।”

তিনি আরও বলেন, ফুটপাত দখল বা বেআইনি ব্যবসা রুখতে স্থানীয়দেরও ভূমিকা নিতে হবে।
“সবকিছুই পৌরসভার ওপর ছেড়ে দিলে হবে না। এলাকাবাসী যদি অভিযোগ না করেন, তাহলে সব কিছু আমাদের জানা সম্ভব নয়।”

চেয়ারম্যান গোপাল সাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন,
“সাধারণ মানুষের কথা ভেবে উন্নয়নকে ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী যে ধারাবাহিক উদ্যোগ নিচ্ছেন, আমরা তার দূত হিসেবে দায়িত্ব পালন করছি।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, যেসব স্থানে জলের নতুন লাইন বসানোর পরিকল্পনা রয়েছে, সেসব কাজ আগে সম্পন্ন করেই রাস্তা নির্মাণের কাজ করা হবে।


 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park