1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা, অনিয়ম ও স্বৈরাচারিতার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
‎​লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও স্বৈরাচারিতার অভিযোগ এনেছেন পরিষদের সকল সদস্য। চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে গত ২৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন তারা। পরিষদের সকল সদস্যই এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

‎​সদস্যদের অভিযোগে জানা গেছে, চেয়ারম্যান ফরহাদ হোসেন সরকারি বিধি উপেক্ষা করে একক সিদ্ধান্তে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী সদস্যদের নিয়ে সভা ও রেজুলেশনের মাধ্যমে প্রকল্প গ্রহণের কথা থাকলেও তিনি তা মানতে নারাজ। ইউনিয়ন পরিষদের রেজুলেশন ছাড়াই তিনি উপজেলা কমিটির কাছে প্রকল্প উপস্থাপন করে বরাদ্দ নেন এবং নিজেই তা বাস্তবায়ন করেন।

‎অভিযোগ উঠেছে, এসব প্রকল্পে নামমাত্র কাজ করে তিনি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও ত্রাণসহ বিভিন্ন সরকারি অনুদান বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
‎​এসব অনিয়ম নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে ১৫ থেকে ২০টি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

‎শৈলমারী চরের জহির রায়হান জানান, তাদের বিদ্যালয় মাঠে মাটি ভরাটের জন্য বরাদ্দ এলেও চেয়ারম্যান এক ফোঁটা মাটিও ফেলেননি। এ বিষয়ে তিনি ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

​ভিজিডি কার্ড বিতরণ ও নারী সদস্যকে লাঞ্ছনা
‎​ভিজিডি কার্ড বিতরণেও চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। কার্ড পরিষদে বিতরণ না করে তিনি নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে সুফলভোগীদের কার্ড দিতে গড়িমসি করায় সংরক্ষিত মহিলা সদস্য শিউলি বেগম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তাকে মারপিট করে লাঞ্ছিত করেন বলে অভিযোগ শিউলি বেগমের। তিনি এই ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​সংরক্ষিত মহিলা সদস্য শিউলি বেগম বলেন, “ভিজিডি কার্ড আটকিয়ে চেয়ারম্যান টাকা দাবি করেন। এর প্রতিবাদ করায় নিজ বাড়িতে সকলের সামনে আমাকে মারপিট ও লাঞ্ছিত করেছেন। একক সিদ্ধান্তের প্রতিবাদ করায় সভা চলা অবস্থায় সকল সদস্যকে নোংরা ভাষায় গালমন্দ করে পরিষদ থেকে বের করে দিয়েছেন। আমরা সকলে তার প্রতি অনাস্থা এনেছি।”
‎​
‎​চলতি অর্থ বছরে টিআর-কাবিখা প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও গুরুতর অনিয়মের আশ্রয় নেন চেয়ারম্যান। তিনি ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় সভা আহ্বান করে ১৫ সেপ্টেম্বর নোটিশ জারি করেন। কিন্তু সেই সভার আগেই ১৫ সেপ্টেম্বর প্রায় ১৪ লাখ ৬০ হাজার ২৩৪ টাকা, ১০.৫০ মেট্রিক টন চাল ও ১০.৫০০ মেট্রিক টন গমের বরাদ্দসহ প্রকল্প রেজুলেশন ছাড়াই গোপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠান।

​নোটিশ অনুযায়ী ২১ সেপ্টেম্বর সদস্যরা সভায় বসলে চেয়ারম্যান একক সিদ্ধান্তে প্রকল্প গ্রহণের কথা বললে বিতর্ক শুরু হয়। এ সময় চেয়ারম্যান সকল সদস্যকে গালমন্দ করে এবং লোকজন দিয়ে হেনস্থা করে পরিষদ থেকে বের করে দেন বলে অভিযোগ সদস্যদের। পরবর্তীতে সদস্যরা জানতে পারেন, সভার আগেই প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে সদস্যরা ইউএনও-কে বিষয়টি অবহিত করে বিচার চান। কোনো ফল না পেয়ে গত ২৫ সেপ্টেম্বর তারা চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রস্তাব তুলে ইউএনও বরাবর লিখিত আবেদন করেন।

​ভোটমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুব সরোয়ার জানান, সভার আগে প্রকল্প উপস্থাপনের বিষয়টি তার অজানা। তিনি আরও বলেন, চলতি অর্থ বছরের টিআর-কাবিখা (প্রথম কিস্তির) রেজুলেশন এখন পর্যন্ত করা হয়নি। চেয়ারম্যান একাই সভার নোটিশ করেছেন এবং প্রকল্প পাঠিয়েছেন।
‎​
‎​অনাস্থা প্রসঙ্গে চেয়ারম্যান ফরহাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “সদস্যরা স্বাক্ষর না করলে তো উন্নয়ন থেমে থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রকল্প পাঠানো হয়েছে। সকল প্রকল্প দেখে কর্তৃপক্ষ অর্থ ছাড় দিয়েছেন। একটি গ্রুপের উস্কানিতে সদস্যরা অনাস্থা এনেছেন।”

​এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “ভোটমারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। সকল অভিযোগ তদন্ত চলছে। একই সাথে অনাস্থার বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park