1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১,৮০০; মৃত্যু ৩

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

কিশোরগঞ্জ জেলায় সম্প্রতি ডেঙ্গু, ডায়েরিয়া ও হামের মতো সংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে গত ৫ অক্টোবর পর্যন্ত জেলায় প্রায় ২৫ হাজার মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ জন এবং বিভিন্ন সংক্রামক ব্যাধিতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে ২৪ হাজার ৯৮৩ জন ডায়েরিয়া রোগী চিকিৎসাসেবা নিয়েছেন, যার মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮০৩ জন। পাশাপাশি, ১ হাজার ৮১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১ হাজার ৬৭৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া, নিশ্চিত ও সন্দেহভাজন হাম এবং সাপে কাটার ঘটনার মতো স্বাস্থ্যঝুঁকিও জেলার বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেছে। বর্তমানে জেলার সরকারি ও বেসরকারি ১৬টি হাসপাতালে বিভিন্ন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মোট ৩৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডেঙ্গু, হাম ও ডায়েরিয়া রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রোগীর অতিরিক্ত চাপের কারণে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বেশ হিমশিম অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে ভৈরব ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর দীর্ঘ সারি দেখা গেছে। তবে সরেজমিনে দেখা গেছে, সচেতনতার অভাবে অনেক রোগীই হাসপাতালে মশারি ব্যবহার করছেন না কিংবা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলছেন না। অন্যদিকে, চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের স্বজনেরা হাসপাতালের কিছু অব্যবস্থাপনা, পরিচ্ছন্নতার অভাব এবং প্রয়োজনীয় নার্স বা চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ তুলেছেন।

রোগীদের এই ক্রমবর্ধমান চাপ সামলাতে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ সাইদুর রহমান। তাঁর মতে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। তবে এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি জনসাধারণের প্রতি নিজেদের বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখা, ফোটানো পানি পান করা এবং রাতদিন সব সময় মশারি ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছেন। জনসচেতনতা বৃদ্ধি না পেলে এই সংক্রামক ব্যাধির বিস্তার রোধ করা কঠিন হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park