
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল-১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পযার্য়ে ২৩ ফেব্রয়ারী (রবিবার) ১১ নং হাতিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে (উলিপুর, কুড়িগ্রাম) দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
উক্ত প্রশিক্ষণে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকা হতে ৩৫জন নারী ও কিশোরী অশংগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা এবং দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয় এবং দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীর আলম প্রকল্প সমন্বয়কারী লাইট হাউজ। তিনি আরও বলেন স্বাস্থ্য বিষয়ে যে কোন সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা গিয়ে সেবা নিতে।
এবং প্রশিক্ষণের উদ্দেশ্য লাইট হাউজ প্রকল্পের ধারনা, এবং দুযোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টালসহ দুযোর্গ কালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন সাদিক আল হায়াত, উপ-পরিচালক লাইট হাউজ এবং দুর্যোগকালীন সময়ে যেকোন ধরনের সমস্যায় পড়লে সরকারী হট লাইন নাম্বার গুলোতে (৯৯৯, ১০৯, ৩৩৩, ১০৯০) যোগাযোগ করতে বলেন।
আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ এর উপজেলা সমন্বয়কারী রোকেয়া খাতুন ও রিপকন আলী।
Leave a Reply