1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

কুমিল্লায় সরকারি দেয়াল ভেঙে ফসলি জমি ভরাটের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

জাতীয় ডেস্ক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার নুরপুর এলাকায় সরকারি বাউন্ডারি দেয়াল ভেঙে এবং ফসলি জমি ভরাট করে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে রাস্তা তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। চলাচলের পথ উন্মুক্ত করার জন্য সরকারি রাস্তার পাশের গাছপালা কেটে ফেলার প্রক্রিয়া শুরু করায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি আবাসন ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নুরপুর এলাকায় ধানের জমিতে মাটি ভরাট করে ‘মুসাফির হাউজ-২’ নামক ১৭.২৬ শতক জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভবন নির্মাণাধীন ভূমিতে প্রবেশের নিজস্ব কোনো রাস্তা না থাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন হাইকোর্ট কলোনির সরকারি বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলা হয়। সরকারি ৪ নম্বর সেকশনের হাইকোর্ট কলোনিসংলগ্ন রাস্তার সঙ্গে প্রস্তাবিত ভবনের সংযোগ ঘটাতেই এই বেআইনি কাজ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দেয়াল ভেঙে ফেলার পর রাস্তার সংযোগ মুখে থাকা সরকারি হাউজিং এস্টেটের একাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলে চলাচলের পথ তৈরির চেষ্টা চালাচ্ছে এই চক্রটি। এই ঘটনার নেপথ্যে রয়েছেন আবাসন প্রকল্পের স্বত্বাধিকারী মো. মাইনুদ্দিন, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম ও মনির হোসেন। অভিযুক্তদের একজন মো. মাইনুদ্দিন দাবি করেছেন যে দেয়ালটি তাদের জায়গায় তৈরি ছিল এবং চলাচলের রাস্তা করার জন্যই সেটি ভাঙা হয়েছে।

তবে ব্যবসায়ীদের এমন দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে প্রায় ১৫ বছর আগে সরকার এই বাউন্ডারি দেয়ালটি নির্মাণ করেছিল। কতিপয় ব্যবসায়ী নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সরকারি সম্পত্তি নষ্ট করেছেন বলে তারা মন্তব্য করেন। স্থানীয়রা আরও অভিযোগ করেন যে সীমানা দেয়াল ভাঙার কারণে ওই এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের অবাধ বিচরণ শুরু হয়েছে, যা সমগ্র এলাকার নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত করছে।

পরিবেশ ও নিরাপত্তা রক্ষার স্বার্থে অবিলম্বে এই ভেঙে ফেলা দেয়াল ও রাস্তার মুখটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে তারা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সরকারি সম্পত্তি রক্ষা পায় এবং অবৈধ তৎপরতা বন্ধ হয়। অন্যথায় স্থানীয়দের জীবনযাত্রা ও নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park