
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের উত্তর গাড়ুহাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় জুয়েলের ঘড়বাড়ি পুড়ে ভস্মীভূত হয়।সেই সাথে তার দুটি গরুও মারা যায়।অগ্নিকান্ডের ঘটনায় জুয়েল সব কিছু হারিয়ে নিঃস্ব।তার এই দুঃসময়ে তার পরিবারের খোঁজ নিতে আজ সকালে সেখানে পরিদর্শনে যান কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি জুয়েলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় তার সাথে ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা তাতী দলের সভাপতি আনিছুর রহমান সহ নেতৃবৃন্দ। এ সময় সোহেল হোসনাইন কায়কোবাদ জুয়েলের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply