
পরেশ দেবনাথ, কেশবপুর ( যশোর) প্রতিনিধি:
কেশবপুর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এখনই সময় বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের অংশগ্রহণ সঠিকভাবে নিশ্চিত করা। সেই লক্ষ্যে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনকে সামনে রেখে কেশবপুর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
শণিবার (০৮ মার্চ-২৫) ওয়াইপিএজির সদস্য রাজিয়া সুলতানা-এর সভাপতিত্বে এবং পিএফজি’র সমন্বয়কারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মুনছুর আলী-এর সঞ্চালনায় এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সভায় উপস্থিত ছিলেন, ওয়াইপিএজির সমন্বয়কারী মোঃ হাসিব হোসেন, ছাত্রদলের মোঃ সাকিবুল হাসান মুসা, দলিত প্রতিনিধি পুষ্পিতা দাশ-সহ স্থানীয় রাজনৈতিক ও যুব সংগঠনের নেতৃস্থানীয় যুব প্রতিনিধি।
এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে সভায় পরবর্তি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহন করার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এবং আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম। সভায় ছাত্রদল, ইসলামিক ছাত্র প্রতিনিধি, নারী প্রতিনিধি ও অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।
উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয় ও শপথ গ্রহণ করা হয়।
Leave a Reply