1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলকোটে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন মঙ্গলকোট উন্নয়ন ফোরাম। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় এক হৃদয়স্পর্শী দোয়া ও উপহার বিতরণ অনুষ্ঠান, যা শিক্ষার্থীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। অনুষ্ঠানটি ইউনিয়নের বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল-২৬) দুপুরে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী।

প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র, কিন্তু এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষার মুখোমুখি হতে হবে। নিজেদের প্রতি বিশ্বাস রাখো, সফলতা আসবেই।

অনুষ্ঠানে শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য ছিল পুরো আয়োজনের মূল আকর্ষণ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শৃঙ্খলাবোধ একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।

প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র, কিন্তু এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষার মুখোমুখি হতে হবে। নিজেদের প্রতি বিশ্বাস রাখো, সফলতা আসবেই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম কেশবপুর উপজেলার পরিচালক জনাব বোরহান উদ্দিন, কেশবপুর উপজেলা যুব বিভাগের প্রচার এবং মিডিয়া সম্পাদক জনাব মাহাবুর রহমান, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন, সহকারী শিক্ষক মাষ্টার নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব মোস্তফা কামাল লিটন, সহকারী শিক্ষক জনাব উদয় সংকর পাইন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক দেবাশীষ সরদার, শিক্ষিকা ফারহানা ইয়াসমিন মিম প্রমূখ।

অন্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান যুগে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। প্রযুক্তি জ্ঞান, সৃজনশীলতা এবং বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। একইসঙ্গে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি ধারণ করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

মঙ্গলকোট উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু দোয়া বা উপহার প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত করে তোলা, তাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা এবং একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানো। সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো কলম, স্কেল, প্যাড, ফাইলকোড ও রাবার।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park