1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কোটালীপাড়ায় ড্রেজার দিয়ে খাল খনন, সড়ক ভেঙ্গে খালে

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ড্রেজার (খনন যন্ত্র) দিয়ে খাল খনন করায় পাশের সড়ক ভেঙে পড়েছে ওই খালের মধ্যে।
এতে দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে ওই উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে। এছাড়া ওই সড়ক ব্যবহার করে স্থানীয় মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়দের দাবি ড্রেজার (খনন যন্ত্র) দিয়ে খনন না করে পানি সেচ দিয়ে খালের মাটি খনন করলে ভাঙ্গন আশঙ্কা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে ২৪ সালে ১৫ কোটি ৪৪ লক্ষ ১৭ টাকা চুক্তি মূল্যে গোপালগঞ্জ-পয়সারহাট খাল খননের কাজ শুরু হয়।

দরপত্র অনুযায়ী খালের পানি সেচ দিয়ে খনন কাজ করার কথা থাকলেও ঠিকাদের প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেড খালে পানি সেচ না দিয়েই কাজ শুরু করেন। ড্রেজার দিয়ে ওই খাল খনন করায় দুই পাড়ের সড়ক ভেঙে খালের মধ্যে পড়ছে। এতে সড়ক দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে নিয়ে চলছে ৬১ নং মাঝবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বংকুরা মাদ্রাসার শিক্ষার্থীরা।

গত রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপালগঞ্জ- কোটালীপাড়া খালের পূর্ব পাড়ে হিরণ ইউনিয়নের বংকুরা গ্রামে বীর বিক্রম হেমায়েত উদ্দিন সড়ক গাছসহ খালের মধ্যে ভেঙ্গে পড়েছে। ওই সড়কের অধিকাংশ খালের মধ্যে পড়েছে। ঝুঁকি নিয়ে পাশ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীরা।

এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে কোটালীপাড়া উপজেলার তাড়াশী -হিরণ, কাকডাঙ্গা -দেওপুরাসহ প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নয়টি খাল পুন খননের কাজ শুরু হয় । ওই সব খাল পানি সেচ না দিয়েই পানির মধ্যে এস্কেভেটর দিয়ে লোক দেখানো কাজ করে বিল উত্তোলন করছে ঠিকাদারের প্রতিষ্ঠান। এতে সহযোগিতা করছে সংশ্লিষ্ট কাজের উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান ও প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ।

চুক্তিবহীর্ভূত কাজে ওইসব এলাকার জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনেকে বলছেন লোকদেখানো কাজ করে কোটি কোটি টাকা লুটপাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দপ্তর।

বংকুরা মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, এই সড়ক আমাদের চলাচলের একমাত্র মাধ্যম। গতকাল মোটা গাছসহ সড়ক ভেঙে পড়েছে খালের মধ্যে। এখন ওই সড়ক দিয়ে হাঁটতে ভয় লাগে। যেভাবে খালের মধ্য থেকে মাটি তুলছে তাতে আরো অনেক জায়গা ভাঙতে পারে।
ওই এলাকার বাসিন্দার নজরুল ইসলাম শেখ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কাজের সময় শুভংকরের ফাঁকি। দায়সারা কাজ করে টাকা আত্মসাৎ করছে। মেসেজ সরকারের আমলে যারা এ সকল কাজের সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সাথে যেসব এলাকায় কাজের কথা রয়েছে দরপত্র অনুযায়ী সঠিক নিয়মে কাজ করার দাবী জানাচ্ছি।

ঠিকাদারী প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের দায়িত্বে থাকা মেজবাউদ্দিন বলেন, চুক্তি অনুযায়ী খালের পানি সেচ দিয়ে খাল খনন করার কথা রয়েছে। সেচ দিয়ে খাল খনন করলে দুই পাশের রাস্তা ভেঙ্গে পড়া সম্ভাবনা রয়েছে তাই ড্রেজার বসিয়ে খাল খনন করছি। রাস্তা যেখানে ভেঙে পড়বে আমরা সেগুলো মেরামত করে দিব।

ওই প্রকল্পের প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ বলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া কোটালীপাড়া উপজেলার জলবাধ্যতা দূরীকরণের পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বেশ কিছু কাজ চলমান রয়েছে। যদিও ওই সকল প্রকল্প খালের পানি সেচ দিয়ে করার কথা থাকলেও ভৌগোলিক কারণে আমরা সেটা করতে পারছি না। আমি গতকাল জানতে পেরেছি ড্রেজার দিয়ে খাল খনন করায় একটি জায়গা রাস্তা ভেঙ্গে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করে।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক বলেন, রাস্তা ভেঙ্গে পড়ার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park