
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোককালীন সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে উপযুক্ত কর্মসূচি পালিত হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি দুই দফা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রাষ্ট্রের বিভিন্ন স্তর থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Getting logged into 999PHL can be a pain, but once you’re in it’s alright. Give 999PHLLogin a try if you’re down to clown: 999phllogin