1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

গরমের রসালো ফল তরমুজে আমতলীর বাজার সয়লাব

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

শীতে বিদায়ের পরপরই গরমের যাত্রা শুরু। একদিকে গরম অন্যদিকে মাহ রমজান। সারা দিন রোজা শেষে ইফতারিতে কি রসালো ফল তরমুজ না রাখলে চলে? গরম এবং রোজাকে সামনে রেখে অধিক মূল্য পাওয়ার আশায় বরগুনার আমতলীতে এবছর আগাম তরমুছ চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছো ভালো। প্রতিদিন কৃষকরা তাদের উৎপাদিত তরমুজ ট্রাক, ট্রলি টমটমসহ নানা বাহনে করে ক্ষেত থেকে নিয়ে আসছন আমতলীর বাজারে। গত শুক্র ও শনিবার দু’দিনে তরমুজে সয়লাব হয়ে গেছে আমতলীর বাজার। ইতিমধ্যো ফলের দোকান, সড়কর পাশে এবং কাঁচা বাজারে সাজিয়ে কিংবা ভ্যান গাড়িত করে বিক্রি করছেন রসালো তরমুজ।

 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এবছর আমতলী উপজেলায় ৪ হাজার ৪শ’ ৪১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ২লক্ষ ১৪ হাজার ৬০ টন। মৌসুম শুরু এবং এখন পর্যন্ত ঝড় বষ্টি না হওয়ায় উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে কৃষি বিভাগ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইস্টিটিউটের প্রফেসর মোঃ আক্তারুজ্জামান বলেন, গ্রীষ্মকালীন ফল তরমুজে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন এ, বি, সি পটাশিয়াম ও আঁশ। মৌসুমি এই ফলটিতে রয়েছে নানা রোগ প্রতিরোধক ক্ষমতা। তরমুজ হলো ভিটামিন ‘বি-৬’ এর চমৎকার উৎস, যা মস্তিস্ক সচল রাখতেও গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। তরমুজ অ্যাটিঅক্সিডেট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রসজনিত অসুস্হতা কম। এবং এতে পানি রয়েছে প্রচুর পরিমান তাই ইফতার শেষে তরমুজ খল দ্রুত পানি শূন্যতা পূরন হয় বলেও মত দেন তিনি। তাই ইফতারিতে রোজাদাররা অন্যান্য ইফতার সামগ্রীর সাথে পরিমিত তরমুজ ক্ষেতে পারেন অনায়াসে। এছাড়া নিয়মিত তরমুজ খেলে মাসুষ দীর্ঘজীবি হয়।

 

আমতলী পৌরসভার বাসিদা রোজাদার আমিনুল ইসলাম সোহেল তালুকদার বলেন, ইফতারে রসালো ফল তরমুজ না রাখলে কি চলে? তাই তিনি প্রতিদিন এই ফল রাখছেন প্রতিদিনের ইফতার সামগ্রীর সাথে।

মঙ্গলবার সকাল আমতলীর নতুন বাজার চৌরাস্তা ঘুরে দোখা গেছে সড়কের দু’পাশ, ফলের দোকান, কাঁচা বাজার প্রতিটি দোকান ভরে গেছে তরমুজে। বিক্রিও হচ্ছে ভালো বলে জানান ফল ব্যবসায়ী আরাফাত।

আমতলীর বাজারে তরমুজ নিয়ে আসা ধানখালীর কৃষক শাহীন জানান,এবছর ৪বিঘা জমিতে আগাম তরমুজ চাষ করে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ফলন ভালল হয়েছে এপর্যন্ত ৪০ হাজার টাকা বিক্রি করছি। ক্ষেতে যে পরিমান তরমুজ আছে তাতে আরো ৬০ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে জানান।

লোদা গ্রামের রিফাত গাজী বলেন ৪০ বিঘা জমিতে তরমুজ চাষ করছি। ৬ লক্ষ টাকা বিক্রি হয়েছে। আশা করি এবছর খরচ বাদ ১০ লক্ষ টাকা লাভ করতে পারবো।

 

আমতলীর সোনাখালী গ্রামের হাচন আলী খা চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে ৫৬ বিঘা জমি এল বছরের জন্য লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন। তাতে খরচ হয়েছে ৮লক্ষ টাকার মত। তার ক্ষত জুরে তরমুজ ভরে গেছে আর ২-৩ দিনের মধ্য তরমুজ বিক্রি শুরু করবেন। তিনি জানান যে ভাব ফলন ভালো হয়েছে তাতে ২০ লক্ষ টাকার তরমুজ বিক্রি করা যাবে। তিনি আরো জানান, ঢাকা থেকে পাইকাররা এসে দাম বলছন বনিবনা হলে ক্ষেতসহ একত্রে বিক্রি করে দিব।

আমতলী চৌরাস্তা নতুন বাজার এলাকার আড়ৎদার মোঃ আব্দুস ছালাম জানান, ছোট এবং মাঝারি সাইজের তরমুজ ১৮০ থেকে ২শ’ টাকা এবং বড় সাইজের তরমুজ আড়াইশ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরো জানান,গত ২-৩ দিন ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী, কলাপাড়া উপজলার ধানখালী এবং কুয়াকাটা থেকে প্রচুর পরিমান তরমুজ আসছো বাজারে। দামও নাগালের মধ্যো বলে তিনি মনে করেন।

আমতলীর খোন্তাকাটা এলাকার খুচরা তরমুজ ক্রেতা আলী হাসান জানান, এবছর দাম নাগলের মধ্যো আছে। এজন্য ২-১ দিন পর পর তরমুজ কিনে বাসায় নেই।

শহরের রিকসা চালক চান্দু গাজী বলেন, দাম কম অওয়ায় পোলা মাইয়াগো লইগ্যা মাঝে মধ্যো দুই একটা তরমুজ কিনি।

আসমতলী উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ বেল্লাল হোসেন জানান, তরমুজে লাভ বেশী হওয়ায় কৃষকরা অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহ থেকে তরমুজ চাষ শুরু করেন। ঠিকমত পরিচর্জা করলে ৩ মাসের মধ্যে ভালো ফলন পাওয়া যায়।

 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাসেল বলেন, ধানের পর আমতলীতে দ্বিতীয় ফসল হিসেবে তরমুজ চাষ করছন চাষীরা। এবছর মৌসুমের শুরু থেকে কোন বষ্টিপাত না হওয়ায় লক্ষমাত্রার চেয়ও অধিক উৎপাদন হবে। রমজানে তরমুজের চাহিদা থাকায় কৃষকরা দামও পাচ্ছেন ভালল। আশা করি তরমুজি চাষীরা এবছর লাভবান হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park