1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

গোয়ালন্দে দলিলভুক্ত জমিতে দোকান নির্মাণে বাধা, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন জামায়াত নেতার

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে দলিলভুক্ত জমিতে দোকানঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু সাইদ সোহাগ।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে আবু সাইদ সোহাগ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে তাঁর দুই ফুফাতো ভাই—মো. আব্দুল আলিম ও ওসমান শেখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আবু সাইদ সোহাগ জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন ব্রিজ এলাকার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বরপাড়ায় বিএস ৪৬৫ নং দাগের দেড় শতাংশ জমি তাঁর পিতা ২০২৩ সালে স্বত্বদখলীয় মালিক মো. রমজান শেখের কাছ থেকে দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে জমিটির নামজারিও সম্পন্ন হয়।
তিনি দাবি করেন, গত দুই বছর ধরে সেখানে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

সোহাগ আরও বলেন, “গত ৮ অক্টোবর আমি শ্রমিক নিয়ে দোকানঘরটি বড় করার কাজ শুরু করলে স্থানীয় আব্দুল কুদ্দুস নিজেকে ওয়ারিশ দাবিদার পরিচয় দিয়ে কাজ বন্ধ করে দেন এবং থানায় গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। পুলিশ এসে সেদিন কাজ বন্ধ রাখে। তবে আমি পুলিশকে বৈধ কাগজপত্র দেখালে তারা আমাকে পুনরায় কাজের অনুমতি দেয়। এরপর ১০ অক্টোবর সকাল ১০টার দিকে আবার কাজ শুরু করি। কিন্তু কিছু সময় পর থানা থেকে একদল পুলিশ এসে আমাকে, আমার বাবাকে ও শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে।”

তিনি অভিযোগ করেন, এ সময়ের একটি ভিডিও কেউ পরিকল্পিতভাবে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয় এবং সেখানে “জামায়াতে ইসলামী নেতা অন্যের জমি দখল করছেন” এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
“এর ফলে আমার সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে,” বলেন আবু সাইদ সোহাগ।
তিনি প্রশাসনের কাছে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

অন্যদিকে, জমির ওয়ারিশ দাবিদার আবদুল কুদ্দুস সাংবাদিকদের কাছে দাবি করেন, বিএস ৪৬৫ নং দাগে মোট ২৩ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে তাঁর সাড়ে ৬ শতাংশ ওয়ারিশ সূত্রে প্রাপ্য। জমির মূল মালিক রমজান শেখ তাঁর বড় চাচা। তিনি গোপনে জমি বিক্রি করেছেন বলে অভিযোগ করেন কুদ্দুস।
তিনি বলেন, “জমির ওয়ারিশ মালিকানা ও দখল নিয়ে একাধিক মামলা আদালতে চলমান। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আমি বাদী হয়ে রাজবাড়ী আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছি। মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত কেউই ওই জমি দখল নিতে পারেন না।”

এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন,
“আবু সাইদ সোহাগের পিতা জমি ক্রয়ের দলিল ও নামজারি কাগজপত্র দেখিয়েছেন। তবে ওই জমি নিয়ে বাটোয়ারা মামলা আদালতে চলমান থাকায় সেখানে নির্মাণকাজ শুরু হলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাই ওসি স্যারের নির্দেশে আমরা গিয়ে উভয় পক্ষকে কাজ বন্ধ রেখে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছি।”

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park