1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

গোয়ালন্দে মাঠের পাকা ধান নিয়ে বিপাকে শতশত কৃষক, স্কুলের বেড়া অপসারণের দাবি কৃষকদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

মো. মজিবুর জুয়েল, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন শতশত কৃষক।

কৃষকের চলাচল ও ফসল পরিবহনের পথ বেড়া দিয়ে আটকে দেয়ায় এ অবস্হার সৃষ্টি হয়েছে।

এ নিয়ে বিক্ষুব্ধ কৃষক-কৃষানী দ্রুত বেড়া অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার সকাল ১১ টার দিকে সরেজমিন তেনাপচা মাঠে গেলে মাঠের আশপাশের অনেক কৃষক সাংবাদিকদের দেখে তাৎক্ষণিক মানববন্ধন রচনা করে বেড়া খুলে দেয়ার দাবি জানান।

এ সময় দেখা যায়, বিশাল মাঠটির অধিকাংশ ধান পেঁকে গেছে। ধানগুলো কাটতে ব্যস্ত কৃষকরা। কিন্তু ধানগুলো পরিবহন করে বাড়িতে নেয়ার দীর্ঘদিনের রাস্তাটি বেড়া দিয়ে আটকে দিয়েছে বাড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষ।

এ সময় আলাপকালে কৃষক ইদ্রিস শেখ, নিজাম শেখ,ফজলু শেখ, কৃষাণী সেতু বেগমসহ কয়েকজন জানান, এই তেনাপচা মাঠে অন্তত ১৫’শ বিঘা জমির ধান পাকা রয়েছে।

তারা দীর্ঘদিন ধরে এই মাঠের ফসল বাড়াবাড়ি স্কুলের পাশ দিয়ে চলে যাওয়া কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে নিতেন এমনকি তারা সারা বছর মাঠে আসা-যাওয়া করতেন। কিন্তু সম্প্রতি পথটিতে ইট বিছিয়ে রাস্তা করে দেয়ার পর প্রধান শিক্ষক সাহেদা বেগম টিনের বেড়া দিয়ে স্কুলের পুরো জায়গা আটকে দিয়েছেন। সে সময় আমরা তাকে পাশ দিয়ে খানিকটা পথ রাখার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি।

এ সময় দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা জানান, এই মাঠে তার নিজেরও ১৮ বিঘা জমির পাকা ধান রয়েছে। ধানগুলো কেটে বাড়িতে নেয়ার একমাত্র পথটি স্কুলের প্রধান শিক্ষক বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। তিনি তাদের কারো কোনো কথা শুনেছেন না।

স্থানীয় কৃষক ইদ্রিস শেখ জানান, এই মাঠে তার ২০ বিঘা জমির ধান পেকে গেছে। ইতিমধ্যে বেশ কয়েক বিঘা জমির ধান কেটে মাঠেই ফেলে রেখেছেন। স্কুলের প্রধান শিক্ষককে বেড়াটা খুলে দিতে বললে তিনি খুলে না দিয়ে রুক্ষ আচরন করেন।

স্থানীয় গ্রাম পুলিশ মোহাম্মদ আলী জানান, আমি কৃষকদের সমস্যা ও ক্ষোভের বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি দ্রুত সমাধানের জন্য আশ্বস্ত করেছেন।

প্রধান শিক্ষক সাহিদা বেগম মুঠোফোনে জানান, স্কুলের জায়গা তো দীর্ঘদিন খোলামেলা রাখা যায় না। তাই শিক্ষা অফিসের নির্দেশক্রমে বেড়া দিয়ে আটকে দিয়েছি। এখন শিক্ষা অফিসার কিংবা ইউএনও স্যার বললে খুলে দেব।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, তিনি ইতিমধ্যে কৃষকদের সমস্যাটি শুনেছেন। রবিবার স্কুল খুললে সরেজমিন গিয়ে একটা সমাধান বের করার চেষ্টা করব।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park