1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চকরিয়ায় সরকারি বালুমহালে চাঁদা দাবি;  ইজারাদারের ছেলেকে হামলা পরবর্তী ভাংচুর ও নগদ টাকা লুট

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

চকরিয়া, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারীর ডেপায় সরকারি ইজারাকৃত ২নং বালুমহালে স্থানীয় সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্র চাঁদা দাবি করে না পাওয়ায় ইজারাদারের ছেলেকে মারধর, ছিনতাই ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাজ্জাদ হোছাইন (২২) গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে হারবাং ইউনিয়নের ভান্ডারিরডেপা এলাকায়। হামলা পরবর্তী আহত সাজ্জাদকে চাঁদাবাজ চক্ররা ঘিরে রাখে বলে জানান ভুক্তভোগী সাজ্জাদ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুবুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যর ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআই মাহাবুবুর রহমান। উদ্ধার পরবর্তী আহত সাজ্জাদের পিতা আনোয়ার হোছেন বাদী হয়ে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এঘটনায় অভিযুক্তরা হলেন, মো. দুদু মিয়ার পুত্র মোঃ ফারুক (৩০), নজির আহমেদের পুত্র মোঃ রাসেল (২৭), আব্দু শুক্কুরের পুত্র মোঃ রাজিব (২৫), জাবের আহমেদের পুত্র জাহেদুল ইসলাম বাবু (২৬), আহামদ ছফার পুত্র মোঃ শরীফ (২৬) সহ অজ্ঞাত আরো ৯/১০জন।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, সরকারিভাবে জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নিয়ে বৈধভাবে বালু উত্তোলনের পর থেকেই স্থানীয় একটি চাঁদাবাজ চক্র ইজারাদারদের কাছে অবৈধ চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে আসামিরা বিভিন্ন সময় বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের হুমকি-ধমকি এবং কাজে বাঁধা সৃষ্টি করছিল। সর্বশেষ  ঘটনার দিন ইজারাদার আনোয়ার হোছেনের পুত্র সাজ্জাদ হোছাইন বালুমহালে টাকা লেনদেনের কাজে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দা, কিরিচ, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসহ দলবদ্ধ হয়ে সেখানে হাজির হয়। এরপর তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে চারদিক ঘিরে অবরুদ্ধ করে হামলা চালানো হয়।

এসময় অভিযুক্তরা তার মুখে শক্ত ঘুষি মারলে নিচের চোয়ালের একটি দাঁত ভেঙে যায় ও তারা সাজ্জাদকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা চালায়। হামলার এক পর্যায়ে সাজ্জাদের পকেটে থাকা ৫০ হাজার ৮০০ টাকা এবং একটি রেডমি-৯ স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মোবাইলটি উদ্ধার করে।

এ ছাড়াও বালুমহালের শ্যালুমেশিন, প্লাস্টিক পাইপসহ সরঞ্জাম ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ আছে।

ইজারাদার আনোয়ার হোছেন জানান, চাঁদা না দেওয়ায় তারা আমাদের বালুমহালে আতঙ্ক তৈরি করে রেখেছে। এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে- মামলা করলে অপহরণ করে হত্যা করবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভান্ডারীরডেপায় বালুমহালকে কেন্দ্র করে একটি চক্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ফলে ইজারাদার, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এঘটনায় অভিযুক্তদের মধ্যে মো. রাসেলের কাছে জানতে চাইলে তিনি জানান, ছড়াখাল থেকে বালু উত্তোলনের জন্য ইজারা নিলেও তারা ছড়াখালের তীরে শ্যালোমেশিন বসিয়ে ভেঙে ফেলছিলো। তাই আমরা এলাকাবাসী বাঁধা দিয়েছি। চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান কাছে জানতে চাইলে তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল সাজ্জাদ হোসেন নামের এক যুবককে হামলা পরবর্তী ঘিরে রেখেছে। আমি ঘটনাস্থলে যাওয়ার পরও ওই সংঘবদ্ধ সিন্ডিকেটটি আমার সামনে সাজ্জাদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছিলো। এঘটনায় ভুক্তভোগী সাজ্জাদের পিতা আনোয়ার হোছেন বাদী হয়ে থানায় এজাহার জমা দিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park